Advertisement

Durga Puja 2026: পুজো অনুদানের জন্য কোথায় করবেন আবেদন? ১১ সেপ্টেম্বর থেকে চালু সহজ পোর্টাল, কী সুবিধা এতে

কলকাতার পুলিশ কমিশনার বলেন, পুজো কমিটিগুলিকে সাহায্য করতে কলকাতা পুলিশ সহজ পোর্টাল চালু করছে। ১১ সেপ্টেম্বর থেকে এই পোর্টাল চলু হবে। পুজোর জন্য যবতীয় প্রয়োজনীয় অনুমতির জন্য এই সহজ পোর্টালেই আবেদন করা যাবে। সিঙ্গেল উইন্ডো সিস্টেমে কাজ করবে এই পোর্টাল।

এবার ৫৫ হাজার পুজো হচ্ছে রাজ্যেএবার ৫৫ হাজার পুজো হচ্ছে রাজ্যে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2026,
  • अपडेटेड 11:16 AM IST

দেখতে দেখতে দোরগড়ায় দুর্গাপুজো। তার আগে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  দুর্গাপুজো উপলক্ষ্যে, সোমবার মিলন মেলা প্রাঙ্গনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজো কমিটিগুলিকে বিদ্যুতের জন্য কোনওরকম মূল্য দিতে হবে না। এতে ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে। এই বিষয়ে ইতিমধ্যেই ডব্লুবিএসিডিসিএল এবং সিইএসই-র সঙ্গে কথা বলা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, এবছরও দুর্গাপুজোয় সরকারি অনুদান দেওয়া হবে পুজো কমিটিগুলিকে। এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে বড় পুজো উদ্যোক্তাদের কাছে তিনি আবেদন করেন, তারা যেন এই অনুদান না নেন। বলেন, যাদের অনুদান দরকার তারা স্থানীয় থানায় আবেদন করবেন। কিন্তু যাদের এই টাকার দরকার নেই তারা নেবেন না। আপনাদের উপরেই আমি সবটা ছাড়লাম। আপনারা নিজেরা উদ্যোগী হয়ে অনুদান না নিলে আমি আপনাদের ধন্যবাদ জানাব। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু  অধিকারীর আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যে পুজো অনুদানের ১ লক্ষ টাকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শহরের একাধিক পুজো কমিটি। 

কারা কারা নিচ্ছে না অনুদান?
পুজো কমিটিগুলি ১ লক্ষ টাকা করে অনুদান পাবে, এই ঘোষণা করার পরেই শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দেন, 'আগে এক কর্মসূচিতে বলেছিলাম, যাদের (কমিটি) ছোট বাজেট, তাদের অনুদান দেব। আমি মুখ্যমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করতে চাই না। যারা সক্ষম (বড় বাজেটের পুজো কমিটি), তাদের বলব, সরকারের অর্থনৈতিক সাহায্য না-নিতে। যাঁরা এই টাকা না হলে পুজো করতে পারবেন না, তাঁদের জন্য সরকার এক লক্ষ টাকা দেবে।' পুজোর জন্য ক্লাবগুলিকে ১ লক্ষ টাকা ঘোষণা করেও মুখ্যমন্ত্রীর আবেদন, যে সকল ক্লাব বড় পুজো করে তারা যেন এই অনুদান না নেয়। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণার পর  পুজো অনুদানের ১ লক্ষ টাকা না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দক্ষিণ কলকাতার সন্তোষপুর লেক পল্লি। একই সিদ্ধান্ত নিয়েছে উত্তরের  টালা প্রত্যয় ও চোরবাগান সার্বজনীনও। বিধায়ক সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারও সরকারি অনুদান নেবে না। সোশ্যাল মিডিয়ায় সজল জানিয়ে দিয়েছেন , 'আগেও অনুদান নেওয়া হয়নি, এখনও নেব না।' সরকারি অনুদান ছাড়াই পুজো করবে ফুলবাগান সর্বজনীন বলেও জানা যাচ্ছে। রাজডাঙা নবদয় সঙ্ঘ  বিদ্যুতের বিলে একশো শতাংশ ছাড় দেওয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জনিয়েছেন। পাশাপাশি  মুখ্যমন্ত্রীর অর্থ তহবিলে অর্থরাশি দেওয়ার পরিকল্পনা রয়েছে এই পুজো কমিটির। 

Advertisement

কত পুজো হচ্ছে রাজ্যে এবার
পুজো কমিটির সঙ্গে বৈঠকে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা জনিয়ে দেন এবার রাজ্যে  প্রায় ৫৫ হাজার পুজো হচ্ছে। এরমধ্যে মহিলা পরিচলিত পুজোর সংখ্যা চার হাজার।

সহজ পোর্টাল চালু করছে রাজ্য
কলকাতার পুলিশ কমিশনার বলেন, পুজো কমিটিগুলিকে সাহায্য করতে কলকাতা পুলিশ সহজ পোর্টাল চালু করছে। ১১ সেপ্টেম্বর থেকে এই পোর্টাল চলু হবে। পুজোর জন্য যবতীয় প্রয়োজনীয় অনুমতির জন্য এই  সহজ পোর্টালেই আবেদন করা যাবে। সিঙ্গেল উইন্ডো সিস্টেমে কাজ করবে এই পোর্টাল। ফলে উদ্যোক্তাদের পুজোর জন্য অনুমতি নিতে  এক দতর থেকে অন্য দফতরে যেতে হবে ন। প্রয়োজনীয় অনুমতি এক জায়গাতেই মিলবে। এদিকে  অনুদানের জন্য সংশ্লিষ্ট পুজো কমিটিকে থানা স্তরে আবেদন করতে হবে। থানার পক্ষ থেকে আবেদনগুলি যাচাই করে তালিকা তৈরি করা হবে। 
 

Read more!
Advertisement
Advertisement