Advertisement

Census In West Bengal: অগাস্ট থেকে রাজ্যে শুরু জনগণনা, ঘোষণা করে শুভেন্দু বললেন,'জনবিন্যাস বদলেছে'

রাজ্যে ১ অগাস্ট শুরু হচ্ছে জনগণনার প্রক্রিয়া। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলবে আগামী বছর ২৮ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। এ রাজ্যের জন্য জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছেন তিনি কারণ এ রাজ্যের ডেমোগ্রাফিতে অনেক বদল এসেছে।

শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 May 2026,
  • अपडेटेड 4:55 PM IST
  • ১ অগাস্ট শুরু হচ্ছে জনগণনার প্রক্রিয়া
  • এবারে ডিজিটাল পদ্ধতিতে তথ্য দেওয়া যাবে
  • চালু করা হল ২৪x৭ টোল ফ্রি নম্বরও

রাজ্যে ১ অগাস্ট শুরু হচ্ছে জনগণনার প্রক্রিয়া। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলবে আগামী বছর ২৮ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের নাগরিকদের জনগণনার জন্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এবার প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হচ্ছে দেশজুড়ে। রয়েছে সেলফ এনুমারেশনের সুবিধাও। প্রক্রিয়া শুরুর ঘোষণা করার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী জানান, এ রাজ্যের জন্য জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'গত বছর ১৬ মে বিগত সরকারের কাছে জনগণনা চালু করার জন্য কেন্দ্রের থেকে চিঠি এসেছিল। তবে দুর্ভাগ্য, বিগত সরকার কোনও জবাব দেয়নি। এটা বাধ্যতামূলক ছিল। এর সঙ্গে রাজনীতি কোনও সম্পর্ক নেই। তাই চলতি মাসে ৯ তারিখ শপথ নেওয়ার পর ১১ তারিখ আমি প্রথম ক্যাবিনেট বৈঠক করি। সেখানে আমরা এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। প্রশাসনিক সিদ্ধান্ত এটা। সে সময়কার মুখ্যসচিব জনগণনার জন্যও রাজনৈতিক নির্দেশের অপেক্ষায় ছিলেন।'

জনগণনা শেষবার ২০১১ সালে হয়েছিল। এবার নতুন ২টি সুবিধা জুড়ে দেওয়া হয়েছে এই প্রক্রিয়ার সঙ্গে। বিভিন্ন রাজ্য অনেকটা এগিয়ে গিয়েছে, বাংলা পিছিয়ে রয়েছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট সময়ের মধ্যে তাই সকলকে এই প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ করেছেন তিনি। 

শুভেন্দু আরও জানিয়েছেন, ১ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত প্রথম দফায় প্রক্রিয়া চলবে। এই প্রথমবার ডিজিটাল জনগণনা হচ্ছে এবং সেলফ এনুমারেশন করার সুযোগ পাওয়া যাচ্ছে। শুভেন্দুর বক্তব্য, 'এই রাজ্যে জনগণনার তথ্য খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সঙ্গে ৬ কিমি বর্ডার এলাকায় ফেন্সিং না থাকার জন্য এবং পূর্বের সরকার BSF-কে জমি না দেওয়ার জন্য আমাদের ডেমোগ্রাফি অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশের যাওয়ার হিড়িক লেগে রয়েছে। তাই তাদের জনগণনায় অন্তর্ভূক্ত করা সম্ভব নয়। আগামীদিনে সামাজিক সুরক্ষা প্রকল্পেও এই তথ্য খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।'

জনগণনা প্রক্রিয়ার জন্য টোল ফ্রি নম্বরও চালু করা হল রাজ্যে। ১৮৫৫ নম্বরে ২৪x৭ ফোন করা যাবে যে কোনও রকম সমস্যায়। এছাড়াও ডিরেক্টরেট অফ সেনসাস অপারেশনের সঙ্গে যোগাযোগের জন্য ফোন করা যাবে ০৩৩ ২৩৩৫-৯৫০৩ নম্বরে। এছাড়াও জনগণনা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য এবং সেলফ এনুমারেশনের জন্য লগ ইন করতে হবে https//westbengal.census.gov.in-এ। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement