Advertisement

Suvendu Adhikari: আজ থেকেই বাংলাদেশি মুসলমানদের 'ডিপোর্ট', আইন চালুর ঘোষণা শুভেন্দুর

২০২৬ বিধানসভা নির্বাচনে রাজ্যের পালা পরিবর্তন ঘটেছে। আর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে BSF-কে জমি হস্তান্তর করা হবে বলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর যতটা জমি প্রয়োজন, ততটাই স্থানান্তর করা হবে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল বুধবার থেকে।

 BSF-কে জমি দিয়েই অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা শুভেন্দুর BSF-কে জমি দিয়েই অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা শুভেন্দুর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2026,
  • अपडेटेड 6:46 PM IST

২০২৬ বিধানসভা নির্বাচনে রাজ্যের পালা পরিবর্তন ঘটেছে। আর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে BSF-কে জমি হস্তান্তর করা  হবে বলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন  ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর যতটা জমি প্রয়োজন, ততটাই স্থানান্তর করা হবে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল বুধবার থেকে। 

বুধবার নবান্নে বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠকে করেন মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি জানিয়ে দেন দু’সপ্তাহের মধ্যে জমি বিএসএফ-কে দেওয়া হবে। আমলারা জমির একটা অংশ দিয়ে দিতে প্রস্তত।  প্রাথমিক ভাবে সীমান্তে ২৭ কিলোমিটার বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে জমি দিল রাজ্য সরকার। এই বিষয়ে কথা বলতে গিয়ে এদিন আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও তোপ দাগেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে রাজ্যের কাছে আগেই জমি চেয়েছিল বিএসএফ। কিন্তু তোষণের রাজনীতির জন্য তা দেওয়া হয়নি।  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ৬০০ কিলোমিটার বেড়া দেওয়ার প্রয়োজন, তার মধ্যে ৫৫৫ কিলোমিটার বেড়ার জন্য জমি পূর্বতন সরকার দিতে পারত। সেইসঙ্গে এদিন রাজ্যে সিএএ ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী। 

বুধবার নবান্ন সভাঘর থেকে শুভেন্দু অধিকারী সরাসরি বলে দেন, ‘যাঁরা সিএএ-র অন্তুর্ভুক্ত নন, তাঁরা অনুপ্রবেশকারী। তাঁদের রাজ্য পুলিশ গ্রেফতার করে বিএসএফের হাতে তুলে দেবে।’ তাঁর কখায়, সিএএ-র অন্তর্ভুক্ত নন যাঁরা, তাঁরা অবৈধ অনুপ্রবেশকারী। তাঁদের রাজ্য পুলিশ গ্রেফতার করে বিএসএফ-এর হাতে তুলে দেবে। তার পর তাঁদের দেশ থেকে বার করে দেওয়া হবে। এই আইন আজ থেকে কার্যকর হবে।

প্ররসঙ্গত, ছাব্বিশের নির্বাচনে অনুপ্রবেশ ইস্যুতে  প্রচারের সুর চড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। কোনও রাখঢাক না রেখে সরাসরি বলেছিলেন, ‘অনুপ্রবেশকারীদের বাংলাছাড়া করব।’ পালাবদলের পরে সেই কাজই শুরু করলেন শুভেন্দু। অনুপ্রবেশকারীদের জন্য ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ আইন চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু জানান, অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার জন্য একটি চিঠি গত বছর কেন্দ্রীয় সরকার থেকে এ রাজ্যকে পাঠানো হয়েছিল। কিন্তু এই গুরুত্বপূর্ণ আইন আগের সরকার কাজে লাগায়নি। আমরা কার্যকর করলাম।

Advertisement

Read more!
Advertisement
Advertisement