Advertisement

Janatar Darbar: শুভেন্দুর 'জনতার দরবার'-এ চাকরিপ্রার্থীর ভিড়, কীভাবে সাক্ষাৎ পাবেন মুখ্যমন্ত্রীর? পদ্ধতি

প্রতি সোমবার সল্টলেকে BJP পার্টি অফিসে বসছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার। কারা কীভাবে এই দরবারে যেতে পারবেন? কীভাবে মিলবে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ? জানুন পদ্ধতি।

মুখ্যমন্ত্রীর জনতার দরবার মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 May 2026,
  • अपडेटेड 10:51 AM IST
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার
  • কারা কীভাবে এই দরবারে যেতে পারবেন?
  • কীভাবে মিলবে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ?

নাগরিকদের অভাব-অভিযোগ শুনতে প্রতি সোমবার করে জনতার দরবার বসাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর এই নিয়ে দ্বিতীয় দিন বসল তাঁর দরবার। আর দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড় সল্টলেকের BJP পার্টি অফিসে। কীভাবে দেখা মিলছে মুখ্যমন্ত্রীর? কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? 

প্রাথমিক ভাবে ৯টি সংগঠনের চাকরিপ্রার্থীদের প্রতিনিধিরা শুভেন্দু অধিকারীর এই জনতার দরবারে সাক্ষাৎ করতে আসবেন বলে জানিয়েছিলেন। তবে সকাল ৯টায় দেখা গেল সল্টলেকের BJP দফতরের বাইরে কয়েকশো চাকরিপ্রার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রায় ১৫টি সংগঠনের ৩০ থেকে ৪০ জন করে প্রতিনিধি সেখানে পৌঁছে গিয়েছেন। তাঁদের দাবি, বরাবরই চাকরিপ্রার্থীদের আন্দোলনে পাশে ছিলেন শুভেন্দু। তাঁদের মাথায় হাত রেখে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছিলেন। এবার মুখ্যমন্ত্রী হিসেবে তাঁদের চাকরির ব্যবস্থা করবেন। এই আশা নিয়েই জনতার দরবারে এসেছেন চাকরিহারা 'যোগ্য' প্রার্থীরা।  মুখ্যমন্ত্রীর কাছে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের আবেদন জানাবেন বলেও উল্লেখ করছে অনেক সংগঠন। প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে দীর্ঘ ১৩ বছরের জট কাটিয়ে দ্রুত নিয়োগের আশায় তারা। 

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর এই জনতার দরবার বসছে প্রতি সোমবার সকাল ৯টায়। সেখানে শয়ে শয়ে মানুষ অভাব-অভিযোগ নিয়ে সাক্ষাতের অপেক্ষা করছেন। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে সুশৃঙ্খল ভাবে সকলকে প্রবেশের বন্দোবস্ত করার চেষ্টা করা হচ্ছে। যদিও উপচে পড়া ভিড় এদিন সকাল থেকেই। 

জানা যাচ্ছে, সল্টলেকে BJP-র দফতরে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। জনতার দরবারে যাঁরা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী, তাঁদের নাম রেজিস্টার করে সকলের হাতে একটি করে টোকেন দেওয়া হচ্ছে। এই টোকেনে একটি করে নম্বর থাকছে। সেই নম্বর ডাকা হলে তবেই দফতরের উপরের তলায় গিয়ে দেখা করার সুযোগ মিলছে শুভেন্দুর সঙ্গে। তবে একবারে ৫ জনের বেশি কাউকেই মুখ্যমন্ত্রীর কাছে যেতে দেওয়া হচ্ছে না। 

অন্যদিকে,  এদিন পুলিশকর্তাদের নিয়ে ফের গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধইকারী। বৈঠকে থাকার কথা রয়েছে DG, ADG আইনশৃঙ্খলা এবং ডিরেক্টর অফ সিকিউরিটি। আইনশৃঙ্খলা নিয়ে তিনি মুখ্যমন্ত্রী কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন বলেই মনে করা হচ্ছে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement