Advertisement

Kolkata AC Bus Routes: CM শুভেন্দুর উদ্বোধন করা ৫০টি AC বাস কোন কোন রুটে চলবে? দেখে নিন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার উদ্বোধন করেছেন ৫০টি AC বাসের। এই শীতাতপ নিয়ন্ত্রিত সরকারি বাসগুলি মোট ২৪টি রুটে চলবে। কোন কোন রুট জেনে নিন...

কলকাতা নতুন বাস রুট কলকাতা নতুন বাস রুট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Jul 2026,
  • अपडेटेड 6:34 PM IST
  • ৫০টি AC বাসের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী
  • সরকারি বাসগুলি মোট ২৪টি রুটে চলবে
  • কোন কোন রুট জেনে নিন...

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার উদ্বোধন করেছেন ৫০টি AC বাসের। এই শীতাতপ নিয়ন্ত্রিত সরকারি বাসগুলি মোট ২৪টি রুটে চলবে। কোন কোন রুটে এই বাসগুলি চলবে? 

নতুন ও পুরোনো মিলিয়ে মোট ২৪টি রুটে এই ৫০টি AC বাস চলবে। এর আগে রাজ্যের পরিবহণ মন্ত্রী থাকার সময়ে বেশ কিছু বাস রুট চালু করেছিলেন শুভেন্দু অধিকারী। তার মধ্যে অনেকগুলি রুট পরে বন্ধ হয়ে যায়। সেগুলি ফের চালু করা হয়েছে। সঙ্গে যুক্ত হবে আরও নতুন কতগুলি রুট। 

কোন কোন রুটে বাস উদ্বোধন হল?
> AC 39: বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন পর্যন্ত চলবে এই বাস। 
> AC 37A: বিমানবন্দর থেকে গড়িয়া পর্যন্ত চলবে। 
> V1: বিমানবন্দর থেকে টালিগঞ্জ পর্যন্ত এই বাস চলবে। 
> VS2: বিমানবন্দর থেকে হাওড়া রুটে চলবে এই বাস। 
> VS12: নিউ টাউন থেকে হাওড়া পর্যন্ত চলবে এই বাসটি। 
> AC6: সল্টলেক করুণাময়ী থেকে হাওড়া পর্যন্ত চলবে এই বাসটি। 
> AC 50A: রাজচন্দ্রপুর থেকে গড়িয়া পর্যন্ত এই বাস চলবে। 
> AC 37: বারাসত থেকে গড়িয়া পর্যন্ত চলবে এই বাসটি। 
> AC 47: সাঁতরাগাছি থেকে বিমানবন্দর পর্যন্ত চলবে এই বাসটি। 
> AC 9: নিউ টাউন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলবে এই বাস। 
> AC 9B: নিউ টাউন থেকে বেহালা পর্যন্ত চলবে এই বাস। 
> AC 12: নিউ টাউন থেকে হাওড়া পর্যন্ত চলবে এই বাস। 
> EB 14: ইকো পার্ক থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলবে এই বাস। 
> ACT 38: দমদম থেকে করুণাময়ী পর্যন্ত চলবে এই বাস। 
> ACT 23: পার্ক সার্কাস থেকে ডানকুনি পর্যন্ত চলবে এই বাস। 
> ACT 33: হাওড়া থেকে নিউ টাউন পর্যন্ত চলবে বাস। 
> ACT 32: করুণাময়ী থেকে হাওড়া পর্যন্ত চলবে এই বাস। 
> ACT 37: বারাসত থেকে গড়িয়া পর্যন্ত চলবে এই বাসটি। 
> ACT 1: বারাসত থেকে করুণাময়ী পর্যন্ত চলবে বাসটি। 
> ACT 34: নিউ টাউন থেকে হাওড়া পর্যন্ত চলবে বাসটি। 
> ACT 34: নিউ টাউন থেকে হাওড়া পর্যন্ত চলবে এই বাস। 
> ACT 21: হাওড়া থেকে নিউ টাউন পর্যন্ত চলবে বাসটি। 
> ACT 35: সাঁতরাগাছি থেকে নিউ টাউন পর্যন্ত চলবে বাসটি। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement