Advertisement

'যাদবপুরকে রাষ্ট্রবাদের লাইনে আনছেন,' শর্বরীর প্রশংসায় শুভেন্দু, ১৪ তারিখে নয়া কারখানারও উদ্বোধন

দুর্গাপুজোর আগে হলদিয়া পেট্রো কেমিক্যালসের নয়া প্ল্যান্ট উদ্বোধন করা হবে। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৬ হাজার কোটি টাকার ওই প্ল্যান্টের উদ্বোধন করা হবে ১৪ অক্টোবর। একই সঙ্গে মঞ্চে উপস্থিতি থাকা বিধায়ক পাপিয়া অধিকারী ও শর্বরী মুখোপাধ্যায়ের বিশেষ প্রশংসা শোনা গেল শুভেন্দুর গলায়।

  'টুকড়ে টুকড়ে গ্যাং ভয় পাচ্ছে', শর্বরীর প্রশংসায় শুভেন্দু 'টুকড়ে টুকড়ে গ্যাং ভয় পাচ্ছে', শর্বরীর প্রশংসায় শুভেন্দু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Oct 2026,
  • अपडेटेड 2:03 PM IST

দুর্গাপুজোর আগে হলদিয়া পেট্রো কেমিক্যালসের নয়া প্ল্যান্ট উদ্বোধন করা হবে। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৬ হাজার কোটি টাকার ওই প্ল্যান্টের উদ্বোধন করা হবে ১৪ অক্টোবর। একই সঙ্গে মঞ্চে উপস্থিতি থাকা বিধায়ক পাপিয়া অধিকারী ও শর্বরী মুখোপাধ্যায়ের বিশেষ প্রশংসা শোনা গেল শুভেন্দুর গলায়। বিশেষ করে যাদবপুরে শর্বরীর ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন শুভেন্দু। বললেন, 'যাদবপুরকে রাষ্ট্রবাদের লাইনে আনছেন বোন শর্বরী।' যাত্রায় পাপিয়া অধিকারী কত জনপ্রিয়, তাও উল্লেখ করলেন।

এদিন মঞ্চে ছিলেন  মন্ত্রী তাপস রায়, অগ্নিমিত্রা পাল, বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়, পাপিয়া অধিকারী, পৌর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই, পৌরসভার কমিশনার স্মিতা পান্ডেও। এদিন নিজের তিন মহিলা বিধায়কের প্রশংসাতেও পঞ্চমুখ হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠানের প্রথমেই বলেন, এর আগের সরকার কলকাতা পুর এলাকায় ৫০০০ পুকুর বুজিয়েছিল। পরিবেশ নষ্ট করেছে। তৃণমূল জমানায় পুকুর চুরি হয়েছে। তৃণমূল কাউন্সিলররা পুকুর বুজিয়েছেন। পরিবেশ ধ্বংস করেছে তৃণমূল নেতারা। তৃণমূল কাউন্সিলররা জলাশয় বুজিয়ে বেআইনি নির্মাণে মদত দিয়েছেন। এই প্রসঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের প্রশংসা করেন শুভেন্দু। তাঁর কাজের প্রসঙ্গ তুলে শুভেন্দু স্পষ্ট জানিয়ে দেন 'আপনার সঙ্গে পুরো সরকার রয়েছে।' অগ্নিমিত্রার  প্রো-অ্যাকটিভ কাজ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'হাতে একটি করে মোবাইল নিয়ে যারা সমালোচনা করছেন, ইগনোর দেম। পাবলিকের কাছে রিজেক্টেড, পুরভোটেও হারবে।' 

টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীরও প্রশংসা করেন শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রে হেভিয়েওট প্রার্থীকে হারানোর জন্য তাঁকে ধন্যবাদ জানানোর পাশাপিশ পাপিয়ার যাত্রা পালার কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। শুভেন্দু অধিকারী বলেন, 'সিনেমার পাশাপাশি আপনার যাত্রা বিশেষ করে দুই চব্বিশ পরগনা ও মেদিনীপুরে খুব জনপ্রিয়।'

এদিন অনুষ্ঠান মঞ্চে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী ভরা মঞ্চেই বলেন, যাদবপুরকে রাষ্ট্রবাদের লাইনে নিয়ে আসছেন বিধায়ক। টুকড়ে টুকড়ে গ্যাং ভয় পাচ্ছে তাঁকে। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement