Advertisement

স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, সব সিলেবাসে শ্যামাপ্রসাদ, বড় ইঙ্গিত শুভেন্দুর

বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী সাড়ম্বরে পালিত হচ্ছে বাংলায়। এদিন গোটা রাজ্যে একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে। নিউটাউনের ইকোপার্ক সংলগ্ন এলাকায় শ্যামাপ্রসাদের ১২৫ ফুট উঁচু মূর্তির ‘ভূমিপূজন’ করবেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এর মাঝেই শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের পড়ুয়ারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে বিস্তারিত জানবেন বলে আশা প্রকাশ করেন শুভেন্দু।

 আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে বিস্তারিত পাঠ্যক্রম? আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে বিস্তারিত পাঠ্যক্রম?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 1:38 PM IST

বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতেই  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী সাড়ম্বরে পালিত হচ্ছে বাংলায়। এদিন গোটা রাজ্যে একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে। নিউটাউনের ইকোপার্ক সংলগ্ন এলাকায় শ্যামাপ্রসাদের ১২৫ ফুট উঁচু মূর্তির ‘ভূমিপূজন’ করবেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এর মাঝেই শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের পড়ুয়ারা  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে বিস্তারিত জানবেন বলে আশা প্রকাশ করেন শুভেন্দু। 

প্রসঙ্গত , এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীতে ৬ নম্বর মুরলীধর সেন লেনের অনুষ্ঠান থেকে শুভেন্দু বলেছিলেন,  'বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে তাঁদেরই বিচারধারার ওপর ভিত্তি করে পরিচালিত হবে।'  মুখ্যমন্ত্রী ক্ষোভপ্রকাশ করে বলেছিলেন, ৩৪ বছরের বাম আমল এবং ১৫ বছরের তৃণমূল জমানায় এই মহামানবের যে আত্মত্যাগ ও অবদানকে ভুলিয়ে রাখার চেষ্টা হয়েছিল, তা পুনরায় ফিরিয়ে এনে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়াই তাঁর সরকারের মূল লক্ষ্য। এরপরেই  ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে যান  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই স্কুলেরই ছাত্র ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মিত্র ইনস্টিটিউশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

এদিন মিত্র ইনস্টিটিউশনের উন্নয়নের জন্য নিজের বিধায়ক ফান্ড থেকে ২৫ লক্ষ টাকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে তিনি বলেন, 'দু'জন শিক্ষামন্ত্রী আছেন, আগামী শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের পাঠ্য পুস্তকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড  ভারতের ভাবনা, বিশেষ করে পশ্চিমবঙ্গের  ভারত মাতার অংশ হওয়া, মন্ত্রী হিসেবে তাঁর যোগদান , রাষ্ট্র গঠনে  অবদান, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁর ভূমিকা, আমাদের বর্তমান ও আগামী প্রজন্মের কাছে  বিদ্যালয় সিলেবাস থেকে বিশবিদ্যালয় পর্যন্ত, মুদ্রিত, পঠিত ও চর্চিচ হিসেবে হওয়া উচিত বলে আমি মনে করি। '

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাজ্যের পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গৌরবোজ্জ্বল ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাঠ্যপুস্তকে মূলত যে বিষয়গুলি স্থান পাবে তা হল, পশ্চিমবঙ্গ সৃষ্টিতে তাঁর ঐতিহাসিক ভূমিকা ও রাষ্ট্রপ্রেম। অখণ্ড ভারতের ভাবনা এবং আইনসভায় দেওয়া তাঁর কালজয়ী বক্তব্যসমূহ। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী হিসেবে দেশের শিল্পায়নে তাঁর অবদান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদ হিসেবে শিক্ষার প্রসারে তাঁর ভূমিকা। মুখ্যমন্ত্রী জানান, বর্তমান ও আগামী প্রজন্মের কাছে এই ইতিহাস কেবল মুদ্রিত হওয়াই নয়, বরং তা নিয়মিত চর্চায় থাকা উচিত।
 

Advertisement

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে সোমবার সকাল থেকে একাধিক কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু অধিকারী। প্রথমে রেড রোডে শ্যামাপ্রসাদের মূর্তিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এরপর মুরলীধর সেন লেনে বিজেপির দফতরে যান। সেখানে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেন। এরআগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'দেশের ঐক্য, অখণ্ডতা এবং জনসেবার প্রতি তাঁর অটল নিষ্ঠা এবং আত্মবলিদান আমাদের প্রেরণা জোগাবে।' 

উল্লেখ্য, আজ রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য বিজেপি। শ্যামাপ্রসাদের রাজ্যে প্রথমবার সরকার গঠন করে ক্ষমতায় এসেছে বিজেপি। 
 

Read more!
Advertisement
Advertisement