Advertisement

Kolkata Temperature Today: কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন, ডিসেম্বরের আগেই আরও নামবে তাপমাত্রা

এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রা। কলকাতায় বৃহস্পতিবার এখনও পর্যন্ত এই মরশুমের শীতলতম দিন। পারদ ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম।

কলকাতায় আজ কত ঠান্ডাকলকাতায় আজ কত ঠান্ডা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Nov 2026,
  • अपडेटेड 12:12 PM IST
  • এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি পারদ পতন
  • এখনও পর্যন্ত এই মরশুমের শীতলতম দিন
  • পারদ ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস

আলমারি থেকে বেরিয়ে পড়েছে সোয়েটার-টুপি, রোদে দেওয়া হয়েছে লেপ-কম্বল। কারণ গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা নেমেছে অনেকটা। কলকাতায় বৃহস্পতিবার এখনও পর্যন্ত এই মরশুমের শীতলতম দিন। পারদ ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রাও এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রা। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও নেমে যেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। অর্থাৎ পুরোদস্তুর শীতের আমেজ অনুভব করবে রাজ্যবাসী। 

লেটেস্ট ওয়েদার রিপোর্ট অনুযায়ী, গত কয়েক দিনে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি বেশিই ছিল। মূলত ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করছিল তাপমাত্রার পারদ। বুধবার হঠাৎ করেই তাপমাত্রা অনেকটা ড্রপ করে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১৯ ডিগ্রিতে। 

বৃহস্পতিবার তার আরও পতন হল। এ বার স্বাভাবিকের নীচে নেমে এ দিনের তাপমাত্রা দাঁড়াল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস কম।

আপাতত এই পরিস্থিতি বজায় থাকবে নভেম্বরের শেষ ক'টা দিন, এমনকী ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত। অবাধে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। 

এ দিকে, চলতি মরশুমে দিল্লিতেও এটা শীতলতম দিন। বৃহস্পতিবার সফদরজংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। সকালে কুয়াশায় ঢাকা ছিল আকাশ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠছে।

এ দিকে, চলতি মরশুমে দিল্লিতেও এটা শীতলতম দিন। বৃহস্পতিবার সফদরজংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। সকালে কুয়াশায় ঢাকা ছিল আকাশ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠছে।

 

Read more!
Advertisement
Advertisement