Advertisement

Cyclone Akvan Live Update: সাইক্লোন 'আকভান'-এর তাণ্ডবে বাংলায় কতদিন চলবে বৃষ্টি? জানুন লেটেস্ট Weather Update

সকালেই আছড়ে পড়ল সাইক্লোন 'আকভান'। IMD জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা ২৮ মিনিটে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে এই ঘূর্ণিঝড়ের। এর গতিবিধি কোন দিকে? বাংলায় কী প্রভাব পড়বে?

সাইক্লোন আকভানের জেরে কতদিন দুর্যোগ? সাইক্লোন আকভানের জেরে কতদিন দুর্যোগ?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Nov 2026,
  • अपडेटेड 10:28 AM IST
  • আছড়ে পড়ল সাইক্লোন 'আকভান'
  • শুক্রবার সকাল ৭টা ২৮ মিনিটে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে
  • বাংলায় কী প্রভাব পড়বে?

দুপুর নয়, সকালেই আছড়ে পড়ল সাইক্লোন 'আকভান'। IMD জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা ২৮ মিনিটে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে এই ঘূর্ণিঝড়ের। অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং ওড়িশার দক্ষিণ উপকূলের মধ্যবর্তী অংশে ল্যান্ডফল করেছে 'আকভান'। ভারী বৃষ্টি শুরু হয়েছে এই দুই রাজ্যের উপকূলে। উত্তাল পুরীর সমুদ্র। বাদ নেই বাংলাও। সকাল থেকেই ভারী বৃষ্টি কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। কতদিন এই পরিস্থিতি বজায় থাকবে এ রাজ্যে? কী জানাচ্ছে হাওয়া অফিসের লেটেস্ট বুলেটিন? 

তাণ্ডব চলবে কতক্ষণ?
শুক্রবার দুপুর পর্যন্ত চলবে 'আকভান'-এর তাণ্ডব। গোপালপুরের কাছাকাছি ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও বেশ কিছুটা সময় লাগবে ঘূর্ণিঝড়টির। সেই সময়ে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ৯০ কিলোমিটার পর্যন্ত। ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’-এ পরিণত হলেও গত কয়েক ঘণ্টায় শক্তি হারিয়েছে ‘আকভান’।

গতিবিধি
স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া সম্পূর্ণ হলে ‘আখভান’ ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপরে সেই নিম্নচাপ অভিমুখ বদলে বাংলাদেশের দিকে এগোবে। 

বাংলায় কী প্রভাব? 
ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রাম-সহ একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বৃদ্ধি পাবে। উপকূলে ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে পারে। ইতিমধ্যেই বকখালি এবং দিঘার সমুদ্র উত্তাল হয়েছে। পর্যটকদের সরিয়ে এলাকা খালি করা হয়েছে। 

লাল সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দুই ২৪ পরগনায়। কলকাতায় অ্যালার্ট না থাকলেও ভারী বৃষ্টিপাত চলবে। শনি এবং রবিবার বৃষ্টির পরিমাণ কমলেও আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে।

কবে কমবে দুর্যোগ?
সোমবার দুপুরের আগে দুর্যোগ কমার কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার হবে সে দিন থেকে। 

 

Read more!
Advertisement
Advertisement