Advertisement

Cyclone Akvan নিয়ে চলে এল লেটেস্ট আপডেট, কবে কোন কোন জেলায় বৃষ্টি?

ঘূর্ণিঝড়ের গতিপথ কোন দিকে যাবে, তা নির্ভর করবে একাধিক আবহাওয়াগত পরিস্থিতির উপর। মায়ানমারে উচ্চচাপ বলয়ের অবস্থান এবং পশ্চিমী ঝঞ্ঝার গতিবিধির উপরে নির্ভরশীল।

সাইক্লোন আকভানের পুরো আপডেট।সাইক্লোন আকভানের পুরো আপডেট।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Nov 2026,
  • अपडेटेड 10:21 PM IST
  • আরও একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে।
  • যা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে।

শীতের আমেজ বাংলায়। রাত ও সকালের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব। এর মধ্যেই বঙ্গোপসাগর থেকে এল নিম্নচাপের খবর। যা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানালেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ১৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে কলকাতা থেকে দক্ষিণে প্রায় ১৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই নিম্নচাপটি। গতিবেগ ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার। বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা জানালেন, নিম্নচাপের শক্তি বৃদ্ধির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে নিম্নচাপটি। পরে তা পরিণত পারে ঘূর্ণিঝড়।

কোথায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়?

রবীন্দ্র গোয়েঙ্কা জানালেন, দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা বেশি। তবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলেও চলে আসতে পারে ঘূর্ণিঝড়টি। ১৬ থেকে ১৭ নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় হতে পারে। ১৮ নভেম্বর তা পরিণত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে। এই সময় ঘূর্ণিঝড়ের গতিপথ কোন দিকে যাবে, তা নির্ভর করবে একাধিক আবহাওয়াগত পরিস্থিতির উপর।

ঘূর্ণিঝড় হলে নাম কী হবে?

নিম্নচাপটি শেষপর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হতে পারে 'আকভান' (AKVAN)।

বাংলায় কী প্রভাব?

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ১৭ থেকে ২২ নভেম্বরের মধ্যে বাংলার উপকূল ও সংলগ্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ১৮ নভেম্বরের শেষভাগ থেকে পরবর্তী ৩-৪ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে কয়েকটি জায়গায় অল্প সময়ের জন্য তীব্র বৃষ্টিও হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং প্রথম দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস ওয়েদার আল্টিমার কর্ণধারের।
 

TAGS:
Read more!
Advertisement
Advertisement