Advertisement

Damayanti Sen: 'অনবদ্য অবদান' সম্মান IPS দময়ন্তী সেনকে, স্বাধীনতা দিবসে আর কোন কোন অফিসার পদক পাচ্ছেন?

১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে বিশেষ সম্মান পদক তুলে দেওয়া হবে দময়ন্তী সেনের হাতে। তিনি ছাড়াও ‘Chief Minister’s Medal for Outstanding Service’ পদক পাচ্ছেন অজয় কুমার, নীরজ কুমার সিং, জয়রামন, প্রণব কুমার এবং কুণাল আগরওয়াল।

 এসসি, এসটি এবং সংখ্যালঘু মহিলাদের উপর গত কয়েক বছরে ঘটে যাওয়া অপরাধের তদন্তেই এই কমিশন কাজ করবে। এসসি, এসটি এবং সংখ্যালঘু মহিলাদের উপর গত কয়েক বছরে ঘটে যাওয়া অপরাধের তদন্তেই এই কমিশন কাজ করবে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Aug 2026,
  • अपडेटेड 3:07 PM IST
  • কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি
  • শুভেন্দু সরকার আসার পরেই দময়ন্তী সেনকে বিশেষ সম্মান
  • কোন কোন পুলিশ আধিকারিককে সম্মান

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে তিনি ছিলেন চক্ষুশূল। পালাবদলের পরে শুভেন্দু অধিকারীর সরকারে সেই IPS 'আউস্ট্যান্ডিং সার্ভিস' পদক পাচ্ছেন। ৮০তম স্বাধীনতা দিবসে IPS দময়ন্তী সেনকে ‘Chief Minister’s Medal for Outstanding Service’ পদক সম্মান দেওয়া হচ্ছে। দময়ন্তী সেন সহ ১৪ জন আইপিএস অফিসারকে বিশেষ সম্মান দেওয়া হচ্ছে। এঁদের মধ্যে ৬ পাচ্ছেন কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি। বাকিরা পাচ্ছেন প্রংশনীয় কাজের জন্য বিশেষ সম্মান।

শুভেন্দু সরকার আসার পরেই দময়ন্তী সেনকে বিশেষ সম্মান

২০১২ সালে পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে যখন তত্‍কালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ছোট ঘটনা, সামান্য ঘটনা। এমনকী ধর্ষিতাকেই কাঠগড়ায় তুলে ঘটনাটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন মমতা। একমাত্র আইপিএস দময়ন্তী সেন স্পষ্ট জানিয়েছিলেন, ধর্ষণ হয়েছে। সেই সময়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষানলে পড়েন তিনি। পরবর্তীকালে তাঁকে ট্রান্সফার করে দেওয়া হয় অন্য ডিপার্টমেন্টে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই নারী নির্যাতন সংক্রান্ত যে কমিটি মুখ্যমন্ত্রী তৈরি করছেন, সেই কমিটির অন্যতম সদস্য হলেন আইপিএস অফিসার দময়ন্তী সেন।

কোন কোন পুলিশ আধিকারিককে সম্মান

১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে বিশেষ সম্মান পদক তুলে দেওয়া হবে দময়ন্তী সেনের হাতে। তিনি ছাড়াও ‘Chief Minister’s Medal for Outstanding Service’ পদক পাচ্ছেন অজয় কুমার, নীরজ কুমার সিং, জয়রামন, প্রণব কুমার এবং কুণাল আগরওয়াল। এছাড়া  ‘Chief Minister’s Medal for Commendable Service 2026’ পদক পাচ্ছেন কঙ্কর প্রসাদ বারুই, সুনীল কুমার যাদব, রাঠোড় অমিতকুমার ভারত, সূর্য প্রতাপ যাদব, পুষ্পা, অংশুমান সাহা, সচিন মাক্কার এবং অরবিন্দ কুমার আনন্দ। 

প্রেসিডেন্সি বিভাগের আইজি কঙ্কর প্রসাদ বারুই, চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভরত, কলকাতার যুগ্ম কমিশনার (ট্র্যাফিক) সূর্য প্রতাপ যাদব। পূর্ব মেদিনীপুরের এসপি অংশুমান সাহা, পূর্ব বর্ধমানের এসপি মিস পুষ্পা ও মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সচিন মক্কর, বারুইপুর পুলিশ জেলার সুপার অরবিন্দ কুমার আনন্দ।

Advertisement

Read more!
Advertisement
Advertisement