Advertisement

Debangshu Bhattacharya: দেবাংশুর তো বাগদান হয়ে গেল, শ্বশুরবাড়ি উত্তরপাড়া নাকি খড়দা? দুবাই-যোগেরও গুঞ্জন

রাজ্যে পালাবদলের পরেই রাজনীতির ময়দান থেকে হাওয়া হয়ে গিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তবে এ বার ফেসবুকে নিজের বাগদানের কথা ঘোষণা করলেন এই তৃণমূল যুব নেতা। জানালেন বাগদান সেরেছেন তিনি। তবে হবু স্ত্রী কে, তা নিয়ে নানা জল্পনা।

দেবাংশু ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্য
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Nov 2026,
  • अपडेटेड 3:35 PM IST
  • রাজনীতির ময়দান থেকে হাওয়া হয়ে গিয়েছেন
  • ফেসবুকে নিজের বাগদানের কথা ঘোষণা করলেন
  • দেবাংশু ভট্টাচার্যের হবু স্ত্রী কে?

রাজ্যে পালাবদলের পরেই রাজনীতির ময়দান থেকে হাওয়া হয়ে গিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। একদা তৃণমূলের মুখপাত্র এবং ফ্রন্টফুটে থাকা এই যুবনেতা সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এ বার সেই সোশ্যাল মিডিয়াতেই সুখবর শোনালেন দেবাংশু। ঘোষণা করলেন তাঁর বাগদানের খবর। কার সঙ্গে প্রেম করছেন? 

দীর্ঘদিন ধরে ফেসবুক পেজে কোনও রাজনৈতিক পোস্ট নেই। আচমকা রবিবার ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি স্টেটাস। যেখানে উল্লেখ রয়েছে 'Engaged'। তবে কার সঙ্গে তাঁর বাগদান হয়েছে, বিয়ে কবে, এ সব কিছুই প্রকাশ্যে আনেননি দেবাংশু। 

ব্যক্তিগত জীবনে একটা নতুন চ্যাপ্টার শুরু করছেন দেবাংশু আর সঙ্গে সঙ্গে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে তাঁর প্রোফাইলে। যদিও এ বিষয়ে দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাঁকে। 

একদা তৃণমূলের মিটিং-মিছিল, সংবাদমাধ্যমের বিতর্কসভায় প্রতিদিন দেখা গেলেও ভোটে তৃণমূল কংগ্রেস সরকারের পতনের পরে দেবাংশু ভট্টাচার্যকে আর সামনে আসতে দেখা যায়নি। তৃণমূলের কোনও কর্মসূচীতেও আর দেখা যায় না তাঁকে। এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আর কোনও পোস্টও করেন না এই যুব নেতা। তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল দু’ভাগে বিভক্ত হলেও তিনি কোন শিবির-এ আছেন, তা স্পষ্ট নয়। 

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হুগলির চুঁচুড়া কেন্দ্র থেকে নির্বাচনে লড়েছিলেন দেবাংশু। BJP প্রার্থী সুবীর নাগের কাছে প্রায় ৪৩ হাজার ভোটে হেরেছিলেন। 

ফলত হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বাগদানের স্টেটাস আপডেট নতুন করে জল্পনা তৈরি করেছে। স্বাভাবিকভাবেই কৌতূহল হচ্ছে, দেবাংশুর হবু স্ত্রী কে। দেবাংশু হবু স্ত্রীর নাম, ছবি কিছুই দেননি। কিন্তু পাত্রের নাম যখন দেবাংশু ভট্টাচার্য, তখন ইতিমধ্যেই নানা দিক থেকে খবর চাউর হতে শুরু করেছে। একটি সূত্র বলছে দুবাই নিবাসী বিমান সংস্থায় কর্মরত যুবতীকে বিবাহ করতে চলেছেন তৃণমূলের এই যুব নেতা। বাড়ি উত্তরপাড়ায়। আবার অপর একটি সূত্র থেকে জানা যাচ্ছে, খড়দার এক ছাত্রনেত্রীর সঙ্গেই বাগদান সেরেছেন দেবাংশু। সেই তরুণীর কাছে সংবাদমাধ্যম থেকে একাধিক ফোন গেলে তিনি অবশ্য বিষয়টি অস্বীকার করেছেন। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement