Advertisement

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে দেবরাজ-অদিতি, কী বলল আদালত?

আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অদিতি মুন্সী ও দেবরাজ চক্রবর্তী। তাঁদের মামলা ওঠে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। তিনি মামলা দায়েরের অনুমতিও দেন।

দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সী দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 May 2026,
  • अपडेटेड 4:52 PM IST
  • কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের পরাজিত প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সী
  • তাঁর স্বামী পুরসভার কাউন্সিলার ও MIC দেবরাজ চক্রবর্তীও একই আবেদন করেন

তাঁদের গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের পরাজিত প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সী। তাঁর স্বামী পুরসভার কাউন্সিলার ও MIC দেবরাজ চক্রবর্তীও একই আবেদন করেন। মামলার শুনানি ৮ জুন। 

আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অদিতি মুন্সী ও দেবরাজ চক্রবর্তী। তাঁদের মামলা ওঠে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। তিনি মামলা দায়েরের অনুমতিও দেন। বিচারপতি জানান, মামলার শুনানি হবে ৮ জুন। তবে তার আগে শুনানি করার আবেদন জানানো হয় আবেদনকারীদের তরফে। 

সূত্রের খবর, অদিতির দাবি, তাঁর আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে। সেই অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে। সেই জন্য তাঁদের রক্ষাকবচ প্রয়োজন। মঙ্গলবার রাতে মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অমিত চক্রবর্তী নামে এক প্রোমোটারকে। তিনি বিধাননগর পুরসভার কাউন্সিলার ও MIC দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।

গতকাল জানা যায়, দেবরাজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। বিজেপি সূত্রে দাবি করা হয়েছিল, মঙ্গলবার রাতেই দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। তোলাবাজি এবং দুর্নীতির মতো একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলেও রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়ায়। তবে পরে জানা যায়, তিনি গ্রেফতার হননি। তাঁকে কেবল জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের তরফেও পরে জানানো হয়, দেবরাজকে গ্রেফতার করা হয়নি। 

প্রসঙ্গত,দেবরাজ চক্রবর্তী স্রেফ একজন কাউন্সিলর ছিলেন না, উত্তর চব্বিশ পরগনা ও যুব তৃণমূলের রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত হিসেবে পরিচিত ছিলেন। কামারহাটি থেকে বিধাননগর—পুরো চত্বরের যুব সংগঠনের রাশ নিজের হাতে রেখেছিলেন। 

Read more!
Advertisement
Advertisement