Advertisement

Cyclonic Storm: আজই নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, রাজ্যে কবে থেকে বৃষ্টি শুরু?

Bay of Bengal Depression: বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। সেই নিম্নচাপ এবার শীঘ্রই ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। ঘূর্ণিঝড়টির গতি কোন দিকে থাকবে? জেনে নিন

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2026,
  • अपडेटेड 7:05 AM IST
  • ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে জানাচ্ছে আবহাওয়া দফতর।
  • ১৭ নভেম্বর প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
  • উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে জানাচ্ছে আবহাওয়া দফতর। এরপর ১৭ নভেম্বর প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি পরবর্তী সময়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

ফলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলার উপর তেমন পড়বে না বলেই মনে করা হচ্ছে। তবে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন এলাকায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তালিকায় থাকছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা। 

কোন জেলায় কবে বৃষ্টিপাত হতে পারে?

আজ সোমববার বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের চার জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা কম।

মঙ্গলবার রাজ্যের বেশিরভাগ এলাকাই শুষ্ক থাকবে। বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। তবে বুধবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরপর শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পরপর বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ কলকাতায় আবহাওয়া কেমন থাকবে?

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। তবে দুপুরের দিকে আংশিক মেঘলা হতে পারে আকাশ। সোমবার সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি বেশি। শহরে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টিপাত হয়নি।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement