Advertisement

MLA Disqualification Case: ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ হবে? শোভনদেবের মামলায় সুপ্রিম কোর্ট যা জানাল...

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের ১০ জন বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজ করার দাবি জানিয়ে মামলা করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। এই বিধায়কের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, রাজ্যের স্পিকারই এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

শোভনদেব চট্টোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Sep 2026,
  • अपडेटेड 12:49 PM IST
  • রাজ্যের ১০ জন বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজ মামলা
  • শোভনদেবের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
  • রাজ্যের স্পিকারই এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের ১০ জন বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজ করার দাবি জানিয়ে মামলা করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু মমতা তৃণমূলের এই বিধায়কের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, বিধানসভার অধ্যক্ষই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 

গত ৮ জুলাই এই ১০ জনের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে স্পিকারের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই দিন থেকে হিসেব করলে আগামী ৮ অক্টোবর ৩ মাস সম্পন্ন হচ্ছে। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, 'আশা করতে পারি, বিধানসভার অধ্যক্ষ দ্রুত সিদ্ধান্ত নেবেন।'

প্রসঙ্গত, বিধানসভার বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকার রথীন্দ্র বসুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মমতা তৃণমূল। স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিরোধী মমতাপন্থী তৃণমূলের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়৷ যদিও এই মামলা দায়ের করার পর শুরুতেই হোঁচট খায় তাঁদের শিবির। শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলার আবেদনে একাধিক ত্রুটি ধরা পড়ে। 

সুপ্রিম কোর্টের নথি অনুযায়ী, Diary No. 56820/2026, Sohandeb Chattopadhyay vs. Speaker মামলাটি বর্তমানে “Cases under Defect List – Valid for 90 Days” অবস্থায় রয়েছে। নামের বানানে ভুল রয়েছে সেখানে। এই নিয়ে কটাক্ষের সুরে ঋতব্রত শিবিরের দাবি, 'কে এই সোহনদেব? ইনিই কি শোভনদেব চট্টোপাধ্যায়? নাকি অন্য কেউ?'

 

Read more!
Advertisement
Advertisement