
টানা বৃষ্টি। রাজ্যের একাধিক এলাকা জলের তলায়। গত দু'দিনে (১ থেকে ৩ সেপ্টেম্বর) সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে। ২২৪৫ মিলিমিটার। আর সবচেয়ে কম নদিয়ায়। ৬১৬.৮ মিলিমিটার। স্বাভাবিকের চেয়ে ৬১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরে। পরিমাণ ১৫৯৫.৭ মিমি। আর পশ্চিম মেদিনীপুরে স্বাভাবিকের চেয়ে ৪০ শতাংশ বেশি বর্ষণ হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শ্রীনিকেতনে বৃষ্টি হয়েছে ২৬২.৮ মিমি। ১৯৮৯ সালের ২৯ জুলাইয়ের পরে একদিনে এতটা বৃষ্টি। রাজ্যের মধ্যে দ্বিতীয় সর্বাধিক বৃষ্টি কলকাতায় হয়েছে। ১২৯.৮ মিমি। তৃতীয় স্থানে বারাকপুরে ১২০ মিমি বৃষ্টি হয়েছে। আর আসানসোল বর্ষণ ১১৫ মিমি)। আবহাওয়া দফতরের পরিসংখ্যান দেখলে গত ২ দিনে জেলা হিসেবে বৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি আলিপুরদুয়ারে। বৃষ্টিপাতের পরিমাণ ২২৪৫ মিমি। তবে তা স্বাভাবিকের চেয়ে ১২ শতাংশ কম। এছাড়া উত্তরবঙ্গে অন্যান্য জেলায় কোথায় কত বৃষ্টি, চলুন জেনে নেওয়া যাক।
| জেলা | বৃষ্টিপাত (মিমি) | স্বাভাবিকের চেয়ে (+/-) |
*১ থেকে ৩ সেপ্টেম্বরের পরিসংখ্যান
স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরে। ৬১ শতাংশ বেশি বর্ষণ হয়েছে ওই জেলায়। এরপর পশ্চিম মেদিনীপুরে ৪০ শতাংশ এবং উত্তর ২৪ পরগনায় ৩২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে নদিয়ায়। পরিমাণ ৬১৬.৮ মিমি।
| জেলা | বৃষ্টিপাত (মিমি) | স্বাভাবিকের চেয়ে (+/-) |
| মুর্শিদাবাদ | ৬৪১.৫ | -১৮% |
| বীরভূম | ৭৮৫.৬ | -১২% |
| পশ্চিম বর্ধমান | ১০১৪.১ | +১৫% |
| পূর্ব বর্ধমান | ৮০১.০ | -৩% |
| বাঁকুড়া | ১০২৫.০ | +১০% |
| পুরুলিয়া | ৭৯৬.৭ | -৯% |
| হুগলি | ৮৮৮.৯ | +৬% |
| নদিয়া | ৬১৬.৮ | -১৮% |
| উত্তর ২৪ পরগনা | ১২১৭.৫ | +৩২% |
| দক্ষিণ ২৪ পরগনা | ১৩৭০.০ | +১৮% |
| কলকাতা | ১৩৬০.৩ | +২৮% |
| হাওড়া | ১০০৯.৭ | +৯% |
| পূর্ব মেদিনীপুর | ১৫৯৫.৭ | +৬১% |
| পশ্চিম মেদিনীপুর | ১৩০৫.৩ | +৪০% |
| ঝাড়গ্রাম | ৯৭৫.৯ | +৫% |
*১ থেকে ৩ সেপ্টেম্বরের পরিসংখ্যান
বৃষ্টির আপডেট কী?
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আপাতত মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে। সমুদ্র থেকে দূরে সরে গেলেও শক্তি এখনও কমেনি। ফলে রাজ্যে বৃষ্টি কমছে না। বৃহস্পতিবারের মধ্যে এই নিম্নচাপটির শক্তিক্ষয় হবে বলে পূর্বাভাস। তখন কমতে পারে বৃষ্টিপাতের পরিমাণ।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন,পশ্চিমবঙ্গের ওপরে থাকা নিম্নচাপটি বর্তমানে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের দিকে সরে গিয়েছে। ক্রমে দুর্বল হয়ে যাবে। তবে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যার প্রভাবে আগামী দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে যাবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।