Advertisement

পার্ক স্ট্রিটে রাস্তার পাশে বস্তা ঘিরে জল্পনা, কুকুরের দেহ উদ্ধার

খাস কলকাতায় রাস্তার পাশে পড়ে থাকা বস্তা ঘিরে চাঞ্চল্য। পার্ক স্ট্রিটে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য।

খাস কলকাতায় রাস্তার পাশে পড়ে থাকা বস্তা ঘিরে চাঞ্চল্যখাস কলকাতায় রাস্তার পাশে পড়ে থাকা বস্তা ঘিরে চাঞ্চল্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jul 2026,
  • अपडेटेड 3:50 PM IST
  • খাস কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা।
  • পার্ক স্ট্রিটে রাস্তার পাশে একটি বস্তা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
  • এরপরে জানা যায়, বস্তার ভিতরে কুকুরের দেহ রয়েছে।

খাস কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা। সোমবার ভরদুপুরে শহরের প্রাণকেন্দ্র এলাকা পার্ক স্ট্রিটে রাস্তার পাশে একটি বস্তা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তড়িঘড়ি  গ্র্যান্ড হোটেলের সামনে চলে আসে পুলিশ। বস্তার ভেতরে দেহ রয়েছে বলে দাবি করেন অনেকে।

তবে এরপরে জানা যায়, বস্তার ভিতরে কুকুরের দেহ রয়েছে। সেই দেহাংশের বেশিরভাগই পচে যাওয়াতেই দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। ফলে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন অনেকে। পরে পুলিশ কুকুরের দেহ উদ্ধারের পর এলাকা খালি করে দেওয়া হয়। কুকুরের দেহটি সরিয়ে নিয়ে যায় পুলিশ।

এদিন ঠিক কী ঘটেছিল?

ধর্মতলা থেকে এক্সাইড মোড়ের দিকে যেতে পার্ক স্ট্রিট ফ্লাইওভারের দিক বরাবর ফুটপাথে এ দিন একটি বস্তা পড়ে থাকতে দেখেন কিছু পথচারী। বস্তাটি ঘিরে ভন ভন করছিল মাছি। দুর্গন্ধ নাকে আসতেই খবর দেওয়া হয় পুলিশে। 

পুলিশ কুকুরের দেহ উদ্ধারের পরও অবশ্য প্রশ্ন রয়েছে। কে বা কারা এ ভাবে মাঝরাস্তায় কুকুরের দেহ ফেলে রেখে গিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ
 

Read more!
Advertisement
Advertisement