Advertisement

Dog Lovers: যাদবপুরে নৃশংসতা, বাবুঘাটে প্রেম, গঙ্গায় ডুবন্ত কুকুরকে উদ্ধার করে 'দিল' জিতল কলকাতা

Dog Lovers Kolkata: যাদবপুরের উল্টো ছবি বাবুঘাটে। ডুবন্ত কুকুরকে উদ্ধার করে মন জিতলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে গঙ্গা থেকে ডুবন্ত কুকুরকে উদ্ধার করা হল।

ডুবন্ত কুকুরকে উদ্ধার করে মন জিতলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁডুবন্ত কুকুরকে উদ্ধার করে মন জিতলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2026,
  • अपडेटेड 1:02 PM IST
  • যাদবপুরে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর প্রতিশোধ নিতে প্রেমিকার দুটি পোষ্য কুকুরকে খুনের অভিযোগ উঠেছে।
  • তার ঠিক উল্টো চিত্র সোমবার সকালে দেখল শহরবাসী।
  • গঙ্গায় ডুবন্ত একটি কুকুরকে উদ্ধার করল NDRF।

কলকাতার দুই জায়গায় দু'দিনে দুরকম চিত্র। সম্প্রতি যাদবপুরে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর প্রতিশোধ নিতে প্রেমিকার দুটি পোষ্য কুকুরকে খুনের অভিযোগ উঠেছে। ঘটনায় কারাগারে গিয়েছেন 'গুণধর' প্রেমিক। আর তার ঠিক উল্টো চিত্র সোমবার সকালে দেখল শহরবাসী। গঙ্গায় ডুবন্ত একটি কুকুরকে উদ্ধার করল NDRF। আর গোটা ঘটনার দায়িত্বে থেকে 'মসিহা' হলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

ঠিক কী ঘটেছে?

সোমবার ভোরে ছটের প্রস্তুতি ও আয়োজন খতিয়ে দেখতে বাবুঘাটে হাজির হয়েছিলেন রাজ্যের  ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। হঠাৎ চারিদিকে গেল গেল রব উঠতেই সতর্ক হন তিনি। দেখতে পান প্রায় মাঝগঙ্গা থেকে ভেসে যাচ্ছে একটি সারমেয়। প্রাণীটি স্রোতে ভেসে থাকতে আপ্রাণ চেষ্টা করলেও কার্যত হাবুডাবু খাচ্ছে সে। এমতাবস্থায় সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেন রাজ্যের মন্ত্রী। তিনি দ্রুত কুকুরটিকে উদ্ধারের নির্দেশ দেন।

মন্ত্রীর নির্দেশে NDRF-এর উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গেই বোট নিয়ে পৌঁছায় কুকুরটির কাছে। সেটিকে নদী থেকে তুলে আনা হয় জেটির ওপরে। কার্তিকের শীতের সকালে জলে থাকায় প্রাণীটি তখনও কাঁপছিল। সঙ্গে সঙ্গে সেটিকে একটি তোয়ালে দিয়ে মুড়ে রাখা হয়। এরপর তাকে একবাটি দুধও খেতে দেন ইন্দ্রনীল খাঁ। 

ছট পুজোর চতুর্থ দিনে এমন ঘটনায় রাজ্যের মন্ত্রীর নতুন দিক নজরে এল কলকাতাবাসীর। বিশেষ করে, সম্প্রতি যাদবপুরে ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনার পর ইন্দ্রনীল খাঁ-এর এই পদক্ষেপ হৃদয় জিতেছে পশুপ্রেমীদের।

যাদবপুরে কী ঘটেছিল?

যাদবপুরের ঘটনা যেমন ন্যক্কারজনক, তেমনই নিন্দনীয়। প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের রাগ থেকে ন্ধবীর দুই পোষ্য কুকুরকে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। যাদবপুরের বিক্রমগড় এলাকায় ঘটেছে এই কাণ্ড। অভিযোগ, বান্ধবী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তাঁর দুই পোষ্য কুকুরকে নৃশংসভাবে হত্যা করে সেই যুবক। অভিযুক্ত যুবককে বর্তমানে গ্রেফতার করা হয়েছে।

 

 

Read more!
Advertisement
Advertisement