Advertisement

সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠ দুই TMC নেত্রী গ্রেফতার, সেই ED-র ওপর হামলা মামলায়

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন জেলায় সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। সেই আবহেই সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় বড় পদক্ষেপ করল পুলিশ। প্রায় সাড়ে তিন বছর পর গ্রেফতার হলেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রী।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2026,
  • अपडेटेड 4:56 PM IST
  • রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন জেলায় সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন।
  • সেই আবহেই সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় বড় পদক্ষেপ করল পুলিশ।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন জেলায় সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। সেই আবহেই সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় বড় পদক্ষেপ করল পুলিশ। প্রায় সাড়ে তিন বছর পর গ্রেফতার হলেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রী।

ধৃতদের মধ্যে রয়েছেন বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল নেত্রী তথা সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী সবিতা রায় এবং সন্দেশখালি ১ নম্বর ব্লক তৃণমূলের সভানেত্রী ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠু সর্দার। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই তাঁরা পলাতক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায় অভিযান চালায় ন্যাজাট থানার পুলিশ। সেখান থেকেই দুই নেত্রীকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের সন্দেশখালিতে নিয়ে যাওয়া হয় এবং বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে।

তদন্তকারীদের দাবি, শুধু ইডি-র উপর হামলার ঘটনাই নয়, ভোট-পরবর্তী হিংসা-সহ একাধিক অভিযোগে তাঁদের নাম জড়িয়েছে। অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হওয়ার কারণে এলাকায় তাঁদের যথেষ্ট প্রভাব ছিল এবং বিরোধীদের উপর অত্যাচার ও রাজনৈতিক হিংসায় সক্রিয় ভূমিকা নেওয়ার অভিযোগও রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই সময় তাঁদের উপর হামলার অভিযোগ ওঠে। আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা হয় এবং কয়েকজন আহত হন। ঘটনাটি রাজ্যজুড়ে ব্যাপক রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছিল। পরে ওই মামলায় গ্রেফতার হন শেখ শাহজাহানও।

পুলিশের দাবি, নতুন সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির পর থেকেই এই মামলায় পলাতকদের খোঁজে তল্লাশি জোরদার করা হয়েছিল। তারই অংশ হিসেবে এবার গ্রেফতার করা হল শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রীকে।

 

Read more!
Advertisement
Advertisement