Advertisement

ED Raid in Kolkata: দ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের কলকাতায় ইডির হানা, তিন জায়গায় তল্লাশি

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। অর্থাৎ হাতে গোনা বাকি আর ঠিক দু'দিন। আর তারমধ্যেই রবিবার ফের সকালবেলা কলকাতায় অভিযান চালাল ইডি। ঘটনায় শহরে সাড়া পড়ে গিয়েছে। 

দ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের কলকাতায় ইডির হানাদ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের কলকাতায় ইডির হানা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Apr 2026,
  • अपडेटेड 1:31 PM IST
  • পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল।
  • রবিবার ফের সকালবেলা কলকাতায় অভিযান চালাল ইডি।
  • কলকাতার মোট ৩টি জায়গায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। অর্থাৎ হাতে গোনা বাকি আর ঠিক দু'দিন। আর তারমধ্যেই রবিবার ফের সকালবেলা কলকাতায় অভিযান চালাল ইডি। ঘটনায় শহরে সাড়া পড়ে গিয়েছে। 

সূত্রের খবর, এদিন কলকাতার মোট ৩টি জায়গায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূলত পলাতক সোনা পাপ্পু ও  নির্মাণ ব্যবসায়ী জয় কামদার মামলার তদন্তের সূত্র ধরেই এদিনকার অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, ব্যবসায়ী কল্যাণ শুক্লা ও সঞ্জয় কানোদিয়ার বাড়িতে এই অভিযান চালানো হয়।

ইডি সূত্রে খবর, সঞ্জয় কানোদিয়া ও  কল্যাণ শুক্লার বাড়ি যথাক্রমে আনন্দপুর ও আলিপুরে। এদিন এই দুই ব্যবসায়ীর বাড়িতেই অভিযান চালানো হয়। তদন্তকারীদের দাবি, আর্থিক অনিয়ম এবং পলাতক অভিযুক্ত সোনা পাপ্পুর সঙ্গে সম্ভাব্য যোগাযোগ খতিয়ে দেখতেই এই তল্লাশি।

ইডির এক আধিকারিক জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে পাওয়া গুরুত্বপূর্ণ সূত্রের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। সোনা পাপ্পুর সঙ্গে কয়েকজন ব্যবসায়ীর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে সন্দেহ তদন্তকারীদের। সেই সূত্র ধরেই তদন্তের পরিধি বাড়ানো হয়েছে। এই তদন্তে দুই ব্যবসায়ীর ভূমিকা, বেআইনি আর্থিক লেনদেনে তাঁদের কোনও যোগ ছিল কি না, তা খতিয়ে দেখছে ইডি। তদন্ত এখনও চলছে। সূত্রের খবর, আগামী দিনে আরও তল্লাশি হতে পারে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ এপ্রিল কলকাতার  একাধিক প্রান্তে অভিযান চালিয়েছিল ইডি। আর্থিক তছরুপ মামলাতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। মোট পাঁচটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয়েছিল।

 

Read more!
Advertisement
Advertisement