Advertisement

RG Kar Chargesheet: আরজি কর দুর্নীতি মামলায় চার্জশিট দিল ED, মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ

অবশেষে আরজি কর দুর্নীতি মামলার চার্জশিট পেশ করল ED। নতুন করে গতি পেল এই মামলা। চার্জশিটে দেখা যাচ্ছে মুল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম। আর কী রয়েছে চার্জশিটে?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Feb 2026,
  • अपडेटेड 1:22 PM IST
  • আরজি কর দুর্নীতি মামলার চার্জশিট পেশ
  • মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ
  • আর কী রয়েছে চার্জশিটে?

আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট দাখিল করল ED। অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে সন্দীপ ঘোষ এবং তাঁর সহযোগীদের নাম। 

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এক গুরুত্বপূর্ণ অগ্রগতিতে আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট শুক্রবার পেশ করা হয়েছে কলকাতা সিটি সেশনস কোর্টের বিশেষ ED আদালতে। এটি আরজি কর দুর্নীতি মামলার তদন্তকে নতুন গতি দেবে বলে মনে করা হচ্ছে।

চার্জশিটে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধেই আর্থিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে। পাশাপাশি তদন্তের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে। যেখানে তাঁর ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর নামও সামনে এসেছে। 

চার্জশিট অনুযায়ী

  • বিপ্লব সিং ও সুমন হাজরাকে সহ ষড়যন্ত্রকারী হিসেবে নামাঙ্কিত করা হয়েছে। 
  • সুমন হাজরার মালিকানাধীন সংস্তা হাজরা মেডিক্যালকেও যুক্ত করা হয়েছে। ED-র দাবি, এই সংস্থার মাধ্যমে হাসপাতালের তহবিল নয়ছয় করা হয়েছে। 

উল্লেখ্য, আরজি করের প্রাক্তন নন-মেডিক্যাল ডেপুটি সুপারিনটেন্টেন্ড আখতার আলিই প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন এবং বিষয়টি প্রকাশ্যে আনেন। 

প্রাথমিক ভাবে এই মামলায় CBI সন্দীপ ঘোষকে গ্রেফতার করে। CBI-এর বিচার প্রক্রিয়া চলাকালীনই আর্থিক অনিয়মের দিকটি খতিয়ে দেখতে তদন্তভার নেয় ED। আদালতের অনুমতি নিয়ে হেফাজতে জেরা করার পর ED তাদের তদন্তের সারসংক্ষেপ হিসেবে এই প্রথম চার্জশিট পেশ করল। 

এই মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চর্চা রয়েছে আগামী দিনে তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। 

 

Read more!
Advertisement
Advertisement