Advertisement

Dumdum Fake Hijack Threat: অফিসে বীতশ্রদ্ধ হয়ে প্লেন হাইজ্যাকের হুমকি দিয়েছিলেন সোদপুরের ওই ব্যক্তি? ধরা পড়তেই...

কলকাতা থেকে মুম্বইগামী বিমানে হুমকি বার্তার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সন্দেহভাজন এক যাত্রীকে। ওই যাত্রী স্বীকার করেছেন, ইচ্ছার বিরুদ্ধে অফিসে কাজে যেতে বাধ্য করা হয়েছিল। যাত্রা ভেস্তে দিতেই ইচ্ছাকৃত হাইজ্যাকের ভুয়ো হুমকি দিয়েছিলেন। গতকাল সন্দেহভাজন এই যাত্রীকে ধরেন ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি-র আধিকারিকেরা।

টেক অফের ঠিক আগে হাইজ্যাক অ্যালার্ট প্লেনেটেক অফের ঠিক আগে হাইজ্যাক অ্যালার্ট প্লেনে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Nov 2026,
  • अपडेटेड 11:24 AM IST

বুধবার সকালে কলকাতা বিমানবন্দরের একটি ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল শহরে।  মুম্বই যাওয়ার জন্য তৈরি হচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ বিমান। হঠাৎই এটিসির কাছে হাইজ্যাক সংক্রান্ত বার্তা পাঠান বিমানের চালক। সঙ্গে সঙ্গে তৎপর হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। তৎক্ষণাৎ বিমানের সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয় সুরক্ষিতভাবে। এরপর বিমানটিকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আইসোলেশন বেতে। ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তারক্ষীরা। গোটা বিমানটিকে ঘিরে রেখে শুরু হয় তল্লাশি। সূত্রের খবর, বিমানের শৌচালয়ে একটি চিরকুট পাওয়া যায়। যেখানে বিমান হাইজ্যাক সংক্রান্ত তথ্য মেলে। এরপরেই বিমান চালক খবর পাঠায় এয়ার ট্রাফিক কন্ট্রোলকে। যদিও বিমান থেকে কোনরকম সন্দেহজনক কিছুর সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য।  । যাত্রা ভেস্তে দিতেই ইচ্ছাকৃত হাইজ্যাকের ভুয়ো হুমকি দিয়েছিলেন এক যাত্রী।

কলকাতা থেকে মুম্বইগামী বিমানে হুমকি বার্তার  ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সন্দেহভাজন এক যাত্রীকে।  ওই  যাত্রী স্বীকার করেছেন, ইচ্ছার বিরুদ্ধে অফিসে কাজে যেতে বাধ্য করা হয়েছিল। যাত্রা ভেস্তে দিতেই ইচ্ছাকৃত হাইজ্যাকের ভুয়ো হুমকি দিয়েছিলেন। গতকাল সন্দেহভাজন এই যাত্রীকে ধরেন ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি-র আধিকারিকেরা। প্রথমে একাধিক যাত্রীর হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়। তারপর বিভিন্ন সূত্র ধরে সন্দেহ করা হয় ওই যাত্রীকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে সবটা। আজ ধৃত যাত্রীকে আদালতে পেশ করবে NSCBIA থানার পুলিশ। 

 ওই যাত্রী জানাচ্ছেন, শহর ছেড়ে যেতে চাননি তিনি। কিন্তু অফিসের চাপে সুদূর আফ্রিকায় চাকরি করতে যেতে হচ্ছিল তাঁকে। মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে তিনি বিমানের শৌচালয়ে গিয়ে লিখে আসেন ‘এআই ২৭৭২ উইল বি হাইজ্যাকড অন ১১/১১’।

কীভাবে ধরা পড়লেন ওই যাত্রী?
‘এআই ২৭৭২ উইল বি হাইজ্যাকড অন ১১/১১’ — ওই ফ্লাইটের ১০৫ জন যাত্রীকে দিয়েই এই বাক্যবন্ধ লেখায় পুলিশ। বিমানের পিছনের শৌচালয়ে ওই বাক্যটি লেখা একটি ছোট সাদা কার্ড পাওয়া গিয়েছিল। নতুন ওয়ালেটে যেমন কার্ড রাখার জায়গায় সাদা শক্তপোক্ত কার্ড রাখা থাকে, তেমনই একটি পুরোনো, জীর্ণ হয়ে আসা কার্ডে লেখা ছিল ওই ছিনতাইয়ের কথা। সেই কার্ডে থাকা হাতের লেখার সঙ্গে যাত্রীদের কারও হাতের লেখার মিল রয়েছে কি না, তা জানতেই পুলিশের এই উদ্যোগ। ওই জীর্ণ কার্ডটি দেখে যাত্রীদের ওয়ালেট পরীক্ষা করাও শুরু হয়। তখনই সোদপুরের ওই যাত্রীর ওয়ালেট থেকে তেমন আরও কার্ড মেলে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রথমে স্বীকার করতে না চাইলেও পরে জানান, পরিস্থিতির চাপে জোর করে আফ্রিকায় যেতে হচ্ছিল তাঁকে। স্ত্রীকে এই অবস্থায় রেখে যেতে চাননি তিনি। তাই, বিধ্বস্ত মানসিক অবস্থায় ওই কাণ্ড ঘটিয়ে ফেলেন। কলকাতা–মুম্বই ফ্লাইট ডিলে হলে তিনি কানেকটিং ইন্টারন্যাশনাল ফ্লাইট মিস করবেন এবং তাঁকে বিদেশ যেতে হবে না, এমনটাই মনে করেছিলেন ওই যাত্রী।  প্লেনের শৌচাগারে চিরকুট মেলার পর নির্ধারিত সময়ের প্রায় সাড়ে ছয় ঘণ্টা দেরিতে ছাড়ে বিমানটি ৷

Advertisement

Read more!
Advertisement
Advertisement