Advertisement

Sugar Maida Suji Price: অর্ধেক দামে চিনি-ময়দা-সুজি, পুজোর রেশন প্যাকেজ ঘোষণা শুভেন্দু সরকারের

দুর্গাপুজোয় এবার অর্ধেক দামে মিলবে চিনি-ময়দা-সুজি। পুজোর মাসে বিশেষ ফেস্টিভ রেশন প্যাকেজ ঘোষণা করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। ৫০ শতাংশ ছাড়ে দেওয়া হবে খাদ্যসামগ্রী।

চিনি, ময়দা, সুজি হাফ দামে চিনি, ময়দা, সুজি হাফ দামে
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Oct 2026,
  • अपडेटेड 3:40 PM IST
  • হাফ দামে মিলবে চিনি, ময়দা, সুজি
  • বিশেষ ফেস্টিভ রেশন প্যাকেজ ঘোষণা
  • ৫০ শতাংশ ছাড়ে দেওয়া হবে খাদ্যসামগ্রী

এবার থেকে সস্তায় চিনি, ময়দা ও সুজি দেবে সরকার। রেশনে অর্ধেক দামে মিলবে এই রান্নার প্রয়োজনীয় সামগ্রীগুলি। পুজোর মাসে এমনটাই ঘোষণা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। 

রাজ্যের প্রায় ২ কোটি ১২ লক্ষ মানুষ এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। অশোক কীর্তনিয়া একটি সাংবাদিক সম্মেলনে বলেন, 'বিগত দিনে ২টি শ্রেণির রেশন কার্ড ব্যবহারকারীর মাত্র ১০ শতাংশ গ্রাহককে পুজোয় সুবিধা দেওয়া হত। প্রায় ৮০ হাজার গ্রাহকের মধ্যে মাত্র ১০ শতাংশ গ্রাহক সস্তায় চিনি, ময়দা, সুজি পেতেন। কিন্তু আমাদের সরকার সব গ্রাহককেই এই সুবিধা দেবে। প্রায় ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ড হোল্ডার এগুলি পাবেন।'

কী কী দেওয়া হবে?
খাদ্যমন্ত্রী জানিয়েছেন, অর্ধেক দামে এক কেজি করে চিনি ও ময়দা এবং ২৫০ গ্রাম সুজি দেওয়া হবে। এর জন্য বাড়তি ১১৪ কোটি টাকাও খরচ করছে সরকার। পুজো উপহার হিসেবে বিনামূল্যে রাজ্যবাসীকে খাদ্যদ্রব্য দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। কিন্তু সরকার অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকার কারণে বিনামূল্যে এগুলি দেওয়া এখনই সম্ভব হচ্ছে না। 

এমনকী বিগত সরকারের আমলে খাদ্যদ্রব্যের গুণগত মান নিয়েও নানা প্রশ্নে উঠেছিল। সে প্রসঙ্গে অশোক কীর্তনিয়া বলেন, 'বিগত দিনে কী হয়েছে, সবাই জানে। কিন্তু সে সব এখন অতীত। বর্তমান সরকার সাধারণ মানুষের সরকার। খাদ্যদ্রব্যের গুণগত মান নিয়ে কোনও রকম আপোস করা হবে না।'

কোন জিনিসের কত দাম?
ময়দা- ১৯ টাকা প্রতি কেজি
চিনি- ৩০ টাকা প্রতি কেজি
সুজি- এখনও দাম নির্ধারিত হয়নি
‘ফেস্টিভ প্যাকেজে’র আওতায় রাজ্যের প্রতিটি রেশন কার্ড হোল্ডারদের এই প্যাকেজ দেওয়া হবে। 

তবে কি ইদ কিংবা অন্য কোনও ধর্মীয় অনুষ্ঠানের সময়েও এরকম ফেস্টিভ প্যাকেজ আনা হবে? অশোক কীর্তনিয়া বলেন, 'আমাদের সরকার জনগণের সরকার। আমরা ধর্মভিত্তিক কোনও বিভাজনে বিশ্বাস করি না। দুর্গাপুজোর সময় এই প্যাকেজ কিন্তু শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য নয়। রাজ্যের ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ড হোল্ডার পরিবার এই সুবিধা পাবে।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement