Advertisement

Fine For Urinating And Spitting: রাস্তায় প্রস্রাব, থুতুতে ৫০০ টাকা ফাইন, টোটো নিয়েও কড়া বার্তা অগ্নিমিত্রার

রাস্তায় থুতু ফেলা কিংবা প্রকাশ্যে প্রস্রাব করলেই এবার দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। জানিয়েছেন, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। কবে থেকে লাগু হবে এই কড়া নিয়ম? কত টাকা ফাইন দিতে হবে?

রাস্তায় প্রস্রাব-থুতুতে ৫০০ টাকা জরিমানারাস্তায় প্রস্রাব-থুতুতে ৫০০ টাকা জরিমানা
Aajtak Bangla
  • জলপাইগুড়ি ,
  • 10 Jun 2026,
  • अपडेटेड 1:09 PM IST
  • রাস্তায় থুতু ফেলা কিংবা প্রকাশ্যে প্রস্রাব করলেই ফাইন
  • কবে থেকে লাগু হবে এই কড়া নিয়ম?
  • কত টাকা ফাইন দিতে হবে?

রাস্তায় থুতু ফেলা কিংবা প্রকাশ্যে প্রস্রাব করলেই এবার দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। জানিয়েছেন, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। কবে থেকে লাগু হবে এই কড়া নিয়ম?

কোনও বিধি নিষেধ না মেনেই যেখানে সেখানে থুতু ফেলা কিংবা রাস্তায় প্রকাশ্যে প্রস্রাব করার মতো বদভ্যাস যাঁদের রয়েছে, তাঁদের আর রেয়াত করা হবে না। কঠোর নিয়ম লাগু করতে চলেছে রাজ্যের BJP সরকার। 

এবার শহরের রাস্তা নোংরা করলেই টাকা দিতে হবে সরকারকে। আগামী ১ সেপ্টেম্বর থেকেই লাগু হতে চলেছে এই নিয়ম। কত টাকার জরিমানা হবে? মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন, '১ সেপ্টেম্বর থেকে রাস্তা ময়লা করা, থুতু ফেলা, প্রস্রাব করার উপর আমরা ফাইন বসাচ্ছি। ১০০ টাকা ন্যূনতম। ৫০০ টাকা পর্যন্ত ফাইন করা হবে। শোধরানোর জন্য তিনমাস সময় দিচ্ছে নগরোন্নয়ন দফতর।'

এখানেই শেষ নয়। যে সব পুরসভায় প্রশাসক বসানো হয়েছে সেখানে স্বচ্ছ অ্যাপ চালু থাকবে। ১০টি পুরসভা দিয়ে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে। জায়গায় জায়গায় ডাস্টবিন বসানো হবে। গোটা রাজ্যে ১০০ মিটার দূরত্বে বসবে ডাস্টবিন। যদি কেউ ময়লা ফেলেন, কেউ চিপসের প্যাকেট ফ্যালেন, থুতু ফেলেন তাহলে হবে জরিমানা। প্রত্যেক বাসে থাকবে ওয়েস্ট ব্যাগ। যাতে ফেলতে হবে নোংরা। 'নির্মল বন্ধু' ২ বার করে রাস্তা ঝাঁট দেবে এবং বিনিময়ে ২০০ টাকা করে পাবেন।

টোটোচালকদের জন্য বিশেষ বার্তা মন্ত্রীর
অগ্নিমিত্রা পল বলেন, 'টোটো তো বন্ধ করে দেওয়া যাবে না। মানুষের পেটে আমরা লাথি মারব না। টোটো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যাবে এমন চলবে না। দরকার পড়লে টোটো স্ট্যান্ড করে দিন। ভিড় থাকলে স্ট্যান্ড থেকে লাইন করে উঠবেন যাত্রীরা।'
 

 

Read more!
Advertisement
Advertisement