Advertisement

EX CM মমতার বিরুদ্ধে FIR, কলকাতা পুলিশকে কী বলেছিলেন বর্তমান CM শুভেন্দু?

হাইকোর্টের নির্দেশের পর শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলে নেতৃত্ব দেন মমতা।

মমতার বিরুদ্ধে এফআইআরমমতার বিরুদ্ধে এফআইআর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Aug 2026,
  • अपडेटेड 4:03 PM IST
  • মমতার বিরুদ্ধে এফআইআর।
  • একাধিক ধারায় অভিযোগ।

গতকাল, শুক্রবারই পুলিশকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার মমতার বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত মিছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগ মমতার বিরুদ্ধে। 

শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা করে মমতাপন্থী তৃণমূল। ওই সভার অনুমতি দিয়ে কয়েকটি শর্ত বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। অন্যতম শর্ত ছিল, মিছিলের জন্য রাস্তার একটা দিক ব্যবহার করার। খোলা রাখতে হবে উত্তরমুখী রাস্তা। কিন্তু তৃণমূল কর্মীদের জমায়েতের কারণে রাস্তার অন্য দিকেও যান চলাচল ব্যাহত হয় বলে দাবি। সেই সঙ্গে সভার অনুমতি দেওয়া ছিল দুপুর ১২টা থেকে ৩টে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সভা শেষ হয়নি বলে অভিযোগ। এনিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করেছে হেস্টিংস থানা।

এফআইআরে কী অভিযোগ?

হেস্টিংস থানার মামলা নম্বর ১১২ 
তারিখ: ২৮ অগাস্ট, ২০২৬ 
ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৬১(২), ২২৩, ১২৫(এ), ১৩২ এবং ২৮৫ ধারায় মামলা

হেস্টিংস থানার সাব-ইনস্পেক্টর অপু বৈদ্যর লিখিত অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছে। তাতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের আয়োজকেরা 'ফৌজদারি ষড়যন্ত্রে' লিপ্ত হন। কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে। ২৮ অগাস্ট ক্যাথিড্রাল রোডে দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান চলাকালীন মমতা তাঁর সমর্থকদের উসকানি দেন। এর জেরে জমায়েত হওয়া ভিড় ব্যারিকেড সরিয়ে দেয়। আইনশৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন পুলিশকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। এর ফলে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ব্যাহত হয় ক্যাথিড্রাল রোডের একটি দিক দিয়ে যান চলাচল। কলকাতা হাইকোর্ট যে সময়সীমার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশ দিয়েছিল, তার পরেও কর্মসূচি চালিয়ে যাওয়া হয়েছিল।
এই সমস্ত ঘটনা কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশের পরিপন্থী।

Advertisement

কী বলেছিলেন শুভেন্দু অধিকারী?

মমতার বিরুদ্ধে এফআইআরের কথা শুক্রবারই বলেছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল,'প্রাক্তন মুখ্যমন্ত্রী হাইকোর্টের নির্দেশ ভাঙলেন। একটা লেন ছেড়ে করতে বলেছিল। গাছের নীচে থাকা লোককে ডেকে রাস্তা বন্ধ করালেন। আমি পুলিশকে বলেছি এফআইআর করতে। হাইকোর্টে যেতে বলেছি। ছাড়া হবে না'।

Read more!
Advertisement
Advertisement