Advertisement

মেসি কাণ্ডে এবার অরূপ বিশ্বাসকে তলব করল পুলিশ, কবে হাজিরা দেওয়ার নির্দেশ?

‘মেসি ইভেন্ট’ কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তলব করল পুলিশ। তদন্তের স্বার্থে তাঁকে আগামী ৫ জুন তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মেসি কাণ্ডে এবার অরূপ বিশ্বাসকে তলব করল পুলিশমেসি কাণ্ডে এবার অরূপ বিশ্বাসকে তলব করল পুলিশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jun 2026,
  • अपडेटेड 8:27 AM IST
  • মেসি কাণ্ডে এবার বিপাকে পড়লেন অরূপ বিশ্বাস।
  • ‘মেসি ইভেন্ট’ কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তলব করল পুলিশ
  • আগামী ৫ জুন তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মেসি কাণ্ডে এবার বিপাকে পড়লেন অরূপ বিশ্বাস। গত বছর সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত বিতর্কিত ‘মেসি ইভেন্ট’ কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তলব করল পুলিশ। তদন্তের স্বার্থে তাঁকে আগামী ৫ জুন তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, মেসি কাণ্ডে দায়ের হওয়া মামলা নিয়েই এদিন অরূপ বিশ্বাসকে জি়ঞ্জাসাবাদ করতে চায় বিধাননগর পুলিশ। সেই কারণে তাঁকে ৫ জুনের মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় উপস্থিত হওয়ার জন্য সমন পাঠানো হয়েছে।

পুলিশ জানা গিয়েছে, ‘GOAT’ অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। পরে সেই অভিযোগকে এফআইআরে রূপান্তরিত করে পুলিশ। যদিও এফআইআরে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ। অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের পর তদন্তে নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, গত ১৭ই মে বিধাননগর কমিশনারেটে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ এনেছিলেন মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। তাঁর দাবি, ওই ইভেন্টের প্রায় ২২ হাজার টিকিট দেদার কালোবাজারি করেছেন প্রাক্তন মন্ত্রী। শুধু তাই নয়, প্রভাব খাটিয়ে ও গা জোয়ারি করে অনুমতি ছাড়াই মাঠে নেমে মেসিকে ছেঁকে ধরা, ইচ্ছাকৃতভাবে ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি করা এবং জুঁই বিশ্বাসের নাম জড়িয়েও একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই FIR দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই নিশীথ প্রামাণিক হুঙ্কার দিয়েছিলেন যে, মেসি-কাণ্ডের ফাইল তিনি খুলবেনই। সেই আবহেই এবার ডেকে পাঠানো হচ্ছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। ফলে এরপর তদন্তের মোড় কোন দিকে যায়, সেদিকে সকলের নজর রয়েছে। 


 

 

Read more!
Advertisement
Advertisement