
জুন মাস শেষ হওয়ার পথে। কিছুদিনের মধ্যেই শুরু হবে জুলাই। আর প্রতিমাসের ১ তারিখ একাধিক বদল হয়। জুলাইতেও এর অন্যথা হবে না। এই মাসেও বেশ কিছু নিয়মে বড় বদল হতে চলেছে। এই বদলগুলি সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের পকেটের উপর। তাই আর সময় নষ্ট নয়, বরং মাস পড়ার আগেই জেনে নিন ১ জুলাই থেকে কী কী বদল হতে চলেছে।
আধার কার্ড আপডেট নিয়ে জেনে নিন
আধার কার্ড একটি জরুরি পরিচয়পত্র। এই কার্ড স্কুল, কলেজ থেকে ব্যাঙ্ক, পোস্ট অফিস সর্বত্রই লাগে। আর ১ জুলাই এই কার্ডে একটা বিরাট বদল আসছে। এই সময় একটা সার্ভিস ফ্রি করে দিচ্ছে আধার। এক্ষেত্রে ইউআইডিএআই জানিয়েছে, আধারে ইমেল আপডেট করার জন্য আগামী ৬ মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ইমেল আপডেট করতে টাকা লাগবে না। আগে এই আপডেট করার জন্য ৭৫ টাকা লাগত। সেটা আগামী ৬ মাস বিনামূল্যে করা যাবে বলে জানান হল।
এলপিজি-তে বড় বদল হতে পারে
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য কয়েকবার বেড়েছে এলপিজি-এর দাম। জুলাইতেও দাম বৃদ্ধি পেয়েছিল রান্নার গ্যাসের। ১ জুন ৫৩.৫০ টাকা বেড়েছিল কমার্শিয়াল সিলিন্ডারের দাম। ৫ কিলোর এলপিজি-এর দাম বৃদ্ধি পেয়েছিল ১১ টাকা। তাই এই মাসেও গ্যাসের দামে কোনও বড় পরিবর্তন আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
তৃতীয় বদল, এটিএফ, সিএনজি এবং পিএনজি-এর দাম
এটিএফ, সিএনজি এবং পিএনজি-এর দামও নিয়মিত বদলাচ্ছে। এই মাসে এই সমস্ত জ্বালানির দামেও বদল আসতে পারে। এমনকী এগুলি ব্যবহারের নিয়মেও পরিবর্তন হওয়ার সম্ভব রয়েছে। মাথায় রাখতে হবে, গত মাসে এই সব জ্বালানির দাম কিন্তু বেড়েছে।
চতুর্থ পরিবর্তন, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড
এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মেও বিরাট বদল আসছে। রেগালিয়া গোল্ড ক্রেডিট কার্ডে ডোমেস্টিক এয়ারপোর্টের লাউঞ্জ ব্যবহারের জন্য খরচের নতুন সীমা রাখা হচ্ছে। এক্ষেত্রে ফ্রি সার্ভিস পেতে চাইলে ৬০,০০০ টাকা খরচ করতে হবে আগের কোয়ার্টারে। তাহলেই মিলবে এই পরিষেবা।
ব্যাঙ্কের ছুটি
জুলাই মাসে ১২ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে ৬ হল সাপ্তাহিক ছুটি। পাশাপাশি ৬টি ছুটি থাকবে বিভিন্ন রাজ্যে। মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরাতে এই সব ছুটি পালন করা হবে।