Advertisement

কলকাতায় সস্তা হল গয়না সোনা, প্রায় ৫ হাজার টাকা দাম কমল সাদা ধাতুর

পরপর দু'দিন সোনার দাম বৃদ্ধির পর উল্টে গেল পাশা। কলকাতায় ফের কিছুটা সস্তা হল সোনা। ফলে সাধারণ গ্রাহকেরা আশা করতে পারেন, যে এবার সোনার দাম চড়চড় করে নাও বাড়তে পারে।

কলকাতায় সস্তা হল গয়না সোনাকলকাতায় সস্তা হল গয়না সোনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Feb 2026,
  • अपडेटेड 3:47 PM IST
  • দু'দিন সোনার দাম বৃদ্ধির পর উল্টে গেল পাশা।
  • ২২ ক্যারেট হলমার্ক যুক্ত সোনা দিয়েই গয়না বানানো হয়।
  • কলকাতায় 24k, 22K ও হলমার্ক যুক্ত সোনার দাম কত রয়েছে?

পরপর দু'দিন সোনার দাম বৃদ্ধির পর উল্টে গেল পাশা। কলকাতায় ফের কিছুটা সস্তা হল সোনা। ফলে সাধারণ গ্রাহকেরা আশা করতে পারেন, যে এবার সোনার দাম চড়চড় করে নাও বাড়তে পারে। কারণ, গত কয়েকদিন ধরেই ১ লক্ষ ৪৫ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে সোনার দাম। এবার দেখে নেওয়া যাক, কলকাতায় 24k, 22K ও হলমার্ক যুক্ত সোনার দাম কত রয়েছে?

২৪ ক্যারেট সোনার দাম: 

শহর কলকাতায় ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ৮৫০ টাকা। এই দাম গতকালের তুলনায় ২৫০ টাকা কম। ২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ হিসেবে গণ্য করা হয়। তবে এই সোনা দিয়ে গয়না তৈরি করা হয় না। ২৪ ক্যারেট সোনা মূলত ব্যবহার করা হয় সোনার কয়েন, গিনি ও বাট তৈরিতে।

২২ ক্যারেট সোনার দাম:

কলকাতায় ২২ ক্যারেট সোনাও এদিন সস্তা হয়েছে। আজ শহরে ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ৬০০ টাকা। গতকাল এই দাম ছিল ১ লক্ষ ৫৬ হাজার ৯০০ টাকা। অর্থাৎ এক দিনে মাত্র ৩০০ টাকা কমেছে দাম। 

হলমার্ক সোনার দাম কত?

মূলত ২২ ক্যারেট হলমার্ক যুক্ত সোনা দিয়েই গয়না বানানো হয়। শহর কলকাতা-সহ গোটা রাজ্যজুড়ে এই সোনার চাহিদাই সবচেয়ে বেশি। কলকাতায় আজ হলমার্ক যুক্ত ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৮ হাজার ৮৫০ টাকা। এই দাম সোমবারের তুলনায় প্রতি ১০ গ্রামে ৩০০ টাকা কম। 

সস্তা হয়েছে রুপোও

শহর কলকাতায় এদিন সোনার চেয়ে বেশি দাম কমেছে রুপোর। কলকাতায় এদিন রুপোর প্রতি কেজির দাম রয়েছে ২ লক্ষ ৬১ হাজার ৫০০ টাকা। আগের দিনের তুলনায় এই দাম কমেছে প্রায় ৪৯০০ টাকা। 

 

Read more!
Advertisement
Advertisement