Advertisement

Kolkata Bus Route: উল্টোডাঙা, হাওড়া, যাদবপুর সহ ১৪টি রুটে বাড়ল সরকারি বাস, এক নজরে দেখে নিন

কলকাতায় বেশ কয়েকটি রুটে সরকারি বাস বাড়ল। কোন কোন রুট রয়েছে সেই তালিকায়? কতটা সুরাহা হবে নিত্যযাত্রীদের?

কলকাতার কোন কোন রুটে বাস বাড়ল? কলকাতার কোন কোন রুটে বাস বাড়ল?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Jun 2026,
  • अपडेटेड 9:58 AM IST
  • ১৪টি রুটে বাড়ল বাস পরিষেবা
  • কোন কোন রুট রয়েছে সেই তালিকায়?
  • উল্টোডাঙা, হাওড়া, যাদবপুর সহ কোন কোন রুটে সুরাহা?

ইতিমধ্যেই রাজ্যে মহিলাদের জন্য চালু হয়েছে বিনামূল্যে সরকারি বাস পরিষেবা। যার ফলে স্বাভাবিক ভাবেই ভিড় বাড়তে শুরু করেছে একাধিক রুটে। এই পরিস্থিতিতে সরকারি বাস বাড়ানোর জন্য সরকারের কাছে আর্জি ছিল জনসাধারণের। মন্ত্রী অগ্নিমিত্রা পলও জানিয়েছিলেন ধাপে ধাপে একাধিক রুটে সরকারি বাস বাড়ানো হবে। প্রথম ধাপে কলকাতায় বেশ কয়েকটি রুটে সরকারি বাস বাড়ল। কোন কোন রুট রয়েছে সেই তালিকায়? কতটা সুরাহা হবে নিত্যযাত্রীদের? 

কলকাতার ১৪টি রুটে বাড়ানো হচ্ছে বাসের সংখ্যা। এর মধ্যে আছে-
> উল্টোডাঙা-ইকো স্পেস (নিউ টাউন)
> ইকো পার্ক-হাওড়া স্টেশন
> উল্টোডাঙা-সেক্টর ফাইভ
> যাদবপুর-করুণাময়ী
> রথতলা-হাওড়া স্টেশন
> উল্টোডাঙা-রুবি 
> হাওড়া স্টেশন–গড়িয়া 
> হাওড়া স্টেশন–বিমানবন্দর
> রুবি–হাওড়া

কোথায় কোথায় সরকারি বাসের তুলনায় যাত্রী তা নিয়ে পরিবহণ দফতরের পক্ষ থেকে একটি সমীক্ষা চালানো হয়েছে সম্প্রতি। সমীক্ষায় দেখা গিয়েছে, কোনও কোনও রুটে মহিলাদের ভিড় এত বেশি হচ্ছে যে অফিস টাইম তো দূর, অন্যান্য সময়েও কার্যত পা রাখার জায়গাটুকু থাকছে না। ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই এই সমস্ত রুটগুলিতে প্রাথমিক ধাপে বাস বাড়ানো হয়েছে। 

বর্তমানে রাজ্যে ৩৬৮টি রুটে ১ হাজার ৭৮৩টি সরকারি বাস চলে। আগামী ৬ মাসের মধ্যে আরও ৫০টি ইলেকট্রিক বাস নামানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। 

এদিকে, একাধিক জায়গায় অভিযোগ উঠছে, ফ্রি টিকিটের কারণে অনেক বাস মহিলাদের দাঁড়িয়ে থাকতে দেখেও বাস থামাচ্ছে না। এমনকী, বাসে বসার সিট খালি থাকলেও বাস দাঁড়াচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকে। এই পরিস্থিতি যাতে না তৈরি হয় তার জন্যই দফতরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement