Advertisement

'অমিত শাহকে দেখতে ব্যাকুল ছিলেন, গ্রিন করিডোর করে দিতাম', অভিষেককে কটাক্ষ শমীকের

'আমরা তো বলেছিলাম, প্রয়োজন হলে গ্রিন করিডোর করে দেব, উনি গিয়ে একবার অমিত শাহের সঙ্গে দেখা করে আসুন। উনি খুবই ব্যাকুল ছিলেন অমিত শাহকে দেখার জন্য।'

কোলাজকোলাজ
Aajtak Bangla
  • 21 May 2026,
  • अपडेटेड 4:47 PM IST
  • গত ১৫ মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
  • অভিযোগে দাবি করা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়া এবং বিধানসভা নির্বাচনের প্রচারে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন অভিষেক।

গত ১৫ মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। অভিযোগে দাবি করা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়া এবং বিধানসভা নির্বাচনের প্রচারে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন অভিষেক। এর পরই ১৮ মে ওই এফআইআর খারিজের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট তাঁর আবেদন খারিজ করে জানিয়ে দিয়েছে, এই মামলার তদন্ত চলবে।

এদিকে, এই ইস্যুতে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এদিন তিনি বলেন, 'আমরা তো বলেছিলাম, প্রয়োজন হলে গ্রিন করিডোর করে দেব, উনি গিয়ে একবার অমিত শাহের সঙ্গে দেখা করে আসুন। উনি খুবই ব্যাকুল ছিলেন অমিত শাহকে দেখার জন্য।'

শমীক আরও দাবি করেন, ফলতা উপনির্বাচনে রাজনৈতিক কর্মীদের সক্রিয়তা চোখে পড়ছে না। তাঁর কথায়, 'বিজেপির পতাকা খোলার লোক রাস্তায় নেই, আবার তৃণমূলের পতাকা লাগানোর লোকও নেই।' মন্ত্রীসভা সংক্রান্ত জল্পনা নিয়েও মন্তব্য করেন তিনি। শমীক বলেন, 'আমার বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আগামী কয়েকদিনে এ বিষয়ে কোনও আলোচনার সম্ভাবনা নেই। দিল্লিতে এসে সেটাই জানতে পারলাম।'

 

Read more!
Advertisement
Advertisement