Advertisement

NEET বিক্ষোভে সাংবাদিকদের উপর হামলা, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

এছাড়া, আন্দোলনকারী ছাত্রদের ছদ্মবেশে মিছিলে ঢুকে যারা সাংবাদিকদের উপর হামলা চালিয়েছিল, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ওই আবেদনকারী। 

নিট আন্দোলন নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ নিট আন্দোলন নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jul 2026,
  • अपडेटेड 8:31 PM IST
  • আবেদনকারী জানান, তিনি ছাত্রদের আন্দোলন বা কোনও গণআন্দোলনের বিরোধী নন
  • তবে মিছিলের আড়ালে যাতে সমাজবিরোধীরা ঢুকে অপরাধমূলক কাজ করতে না পারে, সেই লক্ষ্যে রাজ্যের স্পষ্ট নির্দেশিকা থাকা প্রয়োজন

নিট (NEET) ইস্যুতে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চলাকালীন সাংবাদিকদের উপর হামলা করেছিল একদল দুষ্কৃতী। ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আহত সাংবাদিকের দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও রাজ্যকে নির্দেশ দিয়েছেন, ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্ত কতদূর এগিয়েছে, তার বিস্তারিত রিপোর্ট আগামী ২৫ অগাস্টের মধ্যে আদালতে জমা দিতে হবে।

মামলায় আহত সাংবাদিক আরও আবেদন করেন, ভবিষ্যতে সভা-মিছিলের সময় ভিড় নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কার্যকলাপ রুখতে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা হোক। এই বিষয়ে রাজ্যের অবস্থান জানতে মুখ্যসচিবের কাছেও মতামত চেয়েছে আদালত।

আবেদনকারী জানান, তিনি ছাত্রদের আন্দোলন বা কোনও গণআন্দোলনের বিরোধী নন। তবে মিছিলের আড়ালে যাতে সমাজবিরোধীরা ঢুকে অপরাধমূলক কাজ করতে না পারে, সেই লক্ষ্যে রাজ্যের স্পষ্ট নির্দেশিকা থাকা প্রয়োজন। পাশাপাশি, কোনও সভা বা মিছিলে সমাজবিরোধী ঘটনা ঘটলে তার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা আয়োজকদেরও নিতে হবে বলেও তিনি দাবি করেন।

এছাড়া, আন্দোলনকারী ছাত্রদের ছদ্মবেশে মিছিলে ঢুকে যারা সাংবাদিকদের উপর হামলা চালিয়েছিল, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ওই আবেদনকারী। 

আবেদনকারীর আরও দাবি, ভবিষ্যতে কোনও সভা বা মিছিলে সমাজবিরোধী বা অপরাধমূলক ঘটনা ঘটলে শুধুমাত্র পুলিশি তদন্তের উপর নির্ভর না করে, সংশ্লিষ্ট রাজনৈতিক দল, সংগঠন বা আয়োজকদেরও নির্দিষ্ট দায়বদ্ধতার আওতায় আনতে হবে। কারণ, তাদের ডাকা কর্মসূচিতে নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও আয়োজকদের দায়িত্ব রয়েছে।

এছাড়া, নিট আন্দোলনের ওই মিছিলে আন্দোলনকারী ছাত্রদের ছদ্মবেশে যারা ঢুকে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছিল, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্ত দ্রুত শেষ করে দোষীদের শাস্তিরও আবেদন জানানো হয়েছে।

Read more!
Advertisement
Advertisement