Advertisement

Kolkata Airport Hijack Threat: দমদমে প্লেন হাইজ্যাকের হুমকি চিরকুট, উড়ানের মুখেই খালি করা হল কলকাতা-মুম্বই ফ্লাইট

কলকাতা বিমানবন্দরে ফ্লাইট অপহরণের হুমকি। যাকে ঘের শোরগোল পড়ে যায় দমদম বিমানবন্দর চত্বরে। সূত্রমতে, এদিন কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার (ভিস্তারা) একটি বিমান ওড়ার ঠিক আগে হাইজ্যাক সংক্রান্ত সতর্কবার্তা পাঠানো হয়।

কলকাতা বিমানবন্দরে ফ্লাইট অপহরণের হুমকিকলকাতা বিমানবন্দরে ফ্লাইট অপহরণের হুমকি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2026,
  • अपडेटेड 12:35 PM IST

কলকাতা বিমানবন্দরে ফ্লাইট অপহরণের হুমকি। যাকে ঘের শোরগোল পড়ে যায় দমদম বিমানবন্দর চত্বরে। সূত্রমতে, এদিন কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার (ভিস্তারা) একটি বিমান ওড়ার ঠিক আগে হাইজ্যাক সংক্রান্ত সতর্কবার্তা পাঠানো হয়। 

 বিমান উড়ে যাওয়ার আগে পাইলটের কাছে এই সতর্কবার্তা আসে। সেই বার্তার পরে হইচই পড়ে যায়। যাত্রীবাহি ওই বিমানটিকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় আইসোলেশন বে-তে। সেখানেই তল্লাশি শুরু হয়েছে। 

বুধবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ এই হাইজ্যাক অ্যালার্ট আসে। চিরকুটে এই লেখা ছিল। ওই চিরকুট দেখতে পেয়েই উড়ান বাতিল করে দেন পাইলট। এই ঘটনাকে ঘিরে আতঙ্কে রয়েছেন যাত্রীরা।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানটি  এয়ারবাস A320 নিও। বুধবার সকালে মুম্বইগামী বিমানটি টেক অফের প্রস্তুতি নিচ্ছিল। সূত্রের খবর, বিমানের ওয়াশরুমের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত কিছু লেখা দেখতে পাওয়া গিয়েছিল। বিষয়টি নজরে আসতেই পাইলট ATC-কে সতর্কবার্তা পাঠান। এর পরই তৎপর হয়ে ওঠেন বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন নিরাপত্তারক্ষীরা। গোটা বিমানটিকে ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। যদিও বিমানটি থেকে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। 

Read more!
Advertisement
Advertisement