Advertisement

Howrah Golabari Shootout: সাতসকালে শ্যুটআউট হাওড়ায়, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, মৃত ১ যুবক

বুধবার সকালে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পিলখানায় প্রকাশ্য রাস্তায় খুন হলেন এক যুবক। দুষ্কৃতীদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌফিক খানের।

মালদায় শৌচালয় নির্মাণ ঘিরে ধুন্ধুমার, গুলিবিদ্ধ হয়ে জখম ২মালদায় শৌচালয় নির্মাণ ঘিরে ধুন্ধুমার, গুলিবিদ্ধ হয়ে জখম ২
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Feb 2026,
  • अपडेटेड 9:24 AM IST
  • বুধবার সকালে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পিলখানায় প্রকাশ্য রাস্তায় খুন হলেন এক যুবক।
  • দুষ্কৃতীদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌফিক খানের।

বুধবার সকালে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পিলখানায় প্রকাশ্য রাস্তায় খুন হলেন এক যুবক। দুষ্কৃতীদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌফিক খানের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে বাইকে করে দু’জন আততায়ী এসে সৌফিকের সঙ্গে কথা বলতে শুরু করে। আচমকাই খুব কাছ থেকে, প্রায় পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয়দের দাবি, একাধিক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পদস্থ আধিকারিকরাও যান। ইতিমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ এবং তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রোহিত ও হারুন নামে দু’জনকে চিহ্নিত করা হয়েছে। তারা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।

হাওড়ার পুলিশ কমিশনার আকাশ মেঘারিয়া জানান, পুরনো কোনও বিবাদের জেরেই এই খুন হয়ে থাকতে পারে। স্থানীয়দের অভিযোগ, প্রমোটিং সংক্রান্ত বিবাদ ও টাকার লেনদেন নিয়েই দ্বন্দ্ব চলছিল। মৃতের পরিবারের দাবি, সৌফিকের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল, সেই বিবাদের জেরেই এই পরিণতি।

এদিকে, ঘটনায় রাজনৈতিক কোনও যোগ নেই বলে দাবি করেছেন এলাকার বিধায়ক গৌতম চৌধুরী। তাঁর বক্তব্য, এটি ব্যক্তিগত বিবাদের ফল। পুরো বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে।

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement