Advertisement

Indranil Sen and Bratya Basu: ধর্ষণ, যৌন হেনস্থা, তোলাবাজি... ইন্দ্রনীল ও ব্রাত্যর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, FIR দায়ের

অভিযোগকারীদের বক্তব্য, তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে কর্মরত অস্থায়ী গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিযুক্ত কয়েক জন মহিলা কর্মীকে যৌন হেনস্থার মুখে পড়তে হয়েছিল। অভিযোগ, কর্মক্ষেত্রে তাঁদের উপর নানা ধরনের চাপ সৃষ্টি করা হত। কেউ সেই প্রস্তাবে রাজি না হলে তাঁকে দূরের জায়গায় বদলি করে দেওয়া হত, কারও আবার বেতন আটকে রাখা হত।

ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসুইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসু
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Nov 2026,
  • अपडेटेड 12:41 PM IST
  • বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়ের
  • ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, যৌন শোষণ, মানব পাচারের অভিযোগ
  • জাতীয় মহিলা কমিশনেও অভিযোগ 

আরও বিপদ বাড়ল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের। একই সঙ্গে স্ক্যানারে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। দু জনের বিরুদ্ধেই মারাত্মক সব অভিযোগ। ধর্ষণ, যৌন অত্যাচার, দুর্নীতি, তোলাবাজি। ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসু-সহ মোট ৩১ জনের বিরুদ্ধে এই সব গুরুতর অভিযোগ উঠেছে। এই মর্মে বাগুইআটি থানায় একটি জিরো FIR দায়েরের আবেদন জমা পড়েছে। অভিযোগকারীদের দাবি, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরে কর্মরত অস্থায়ী মহিলা কর্মীদের একাংশকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও প্রমাণিত নয়।

বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়ের

সমাজকর্মী রাজীব সরকার গত ১২ নভেম্বর বাগুইআটি থানায় লিখিত অভিযোগ জমা দেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭৩(১) ধারায় জিরো এফআইআর নথিভুক্ত করার পাশাপাশি অভিযোগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ৩৯৮ ধারায় সাক্ষী সুরক্ষারও আবেদন জানান তিনি। অভিযোগে মোট ৩১ জনের নাম রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসুর নামও রয়েছে।

ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, যৌন শোষণ, মানব পাচারের অভিযোগ

অভিযোগকারীদের বক্তব্য, তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে কর্মরত অস্থায়ী গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিযুক্ত কয়েক জন মহিলা কর্মীকে যৌন হেনস্থার মুখে পড়তে হয়েছিল। অভিযোগ, কর্মক্ষেত্রে তাঁদের উপর নানা ধরনের চাপ সৃষ্টি করা হত। কেউ সেই প্রস্তাবে রাজি না হলে তাঁকে দূরের জায়গায় বদলি করে দেওয়া হত, কারও আবার বেতন আটকে রাখা হত। ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, যৌন শোষণ এবং মানব পাচারের মতো একাধিক অভিযোগও তোলা হয়েছে।

জাতীয় মহিলা কমিশনেও অভিযোগ 

অভিযোগকারীদের আইনজীবী রাজদীপ মজুমদারের দাবি, বিষয়টি শুধু কয়েক জন কর্মীর মধ্যে সীমাবদ্ধ নয়। দফতরের অস্থায়ী মহিলা কর্মীদের একাংশ দীর্ঘদিন ধরে এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন বলে অভিযোগ। এ বিষয়ে জাতীয় মহিলা কমিশনেও অভিযোগ জানানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।

Advertisement

বাগুইআটি থানার তরফে জানানো হয়েছে, অভিযোগটি জিরো এফআইআর হিসেবে সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ করবে সংশ্লিষ্ট থানা। উল্লেখ্য, জিরো এফআইআর দায়েরের ক্ষেত্রে ঘটনাটি যে থানা এলাকার মধ্যে ঘটেছে, সেই থানার সীমা নিয়ে প্রাথমিকভাবে বাধা থাকে না। অভিযোগ গ্রহণ করে উপযুক্ত থানায় পাঠানো যায়।

তবে অভিযোগে যাঁদের নাম রয়েছে, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও তদন্তসাপেক্ষ। জিরো এফআইআর দায়ের বা অভিযোগ জমা পড়া মানেই অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়া নয়। তদন্তের পরেই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

Read more!
Advertisement
Advertisement