Advertisement

ইরান যুদ্ধে কলকাতাবাসীর পকেটে টান, কোন কোন জিনিসের দাম বাড়ল?

ভারতের একাধিক শহরে যুদ্ধের প্রভাব দেখা গিয়েছে। কলকাতাও তার ব্যতিক্রম নয়। ইরান যুদ্ধের প্রভাব সামান্য হলেও দেখা যাচ্ছে শহরেও। কোন কোন জিনিসের দাম বাড়ল, কোন কোন পরিষেবা মহার্ঘ হতে চলেছে? জেনে নেওয়া যাক।

ইরান যুদ্ধের প্রভাবে কলকাতাবাসীর খরচ বাড়লইরান যুদ্ধের প্রভাবে কলকাতাবাসীর খরচ বাড়ল
কিশোর শীল
  • কলকাতা,
  • 12 Mar 2026,
  • अपडेटेड 1:33 PM IST
  • ভারতের একাধিক শহরে যুদ্ধের প্রভাব দেখা গিয়েছে।
  • ইরান যুদ্ধের প্রভাব দেখা যাচ্ছে শহরেও।
  • কোন কোন জিনিসের দাম বাড়ল, কোন কোন পরিষেবা মহার্ঘ হতে চলেছে?

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সঙ্কটময় পরিস্থিতি গোটা বিশ্বে। বিশেষ করে একাধিক দেশে জ্বালানি নিয়ে সঙ্কট চরমে উঠেছে। ইতিমধ্যেই ভারতের একাধিক শহরে যুদ্ধের প্রভাব দেখা গিয়েছে। কলকাতাও তার ব্যতিক্রম নয়। ইরান যুদ্ধের প্রভাব সামান্য হলেও দেখা যাচ্ছে শহরেও। কোন কোন জিনিসের দাম বাড়ল, কোন কোন পরিষেবা মহার্ঘ হতে চলেছে? জেনে নেওয়া যাক।

খেজুর ও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসের দাম

 ইরান ও সৌদি আরবসহ একাধিক আরব দেশ থেকে বিপুল পরিমাণ খেজুর ভারতে আমদানি করা হয়। বর্তমান পরিস্থিতিতে সেই সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। ফলে বাজারে যে স্টক রয়েছে, তার ওপরই নির্ভর করতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে দামও ক্রমশ বাড়ছে। কলকাতার ইফতার বাজারে কিমিয়া খেজুরের দাম রয়েছে (৪০০ গ্রাম) প্রায় ২০০ টাকা। সৌদি আরব থেকে আমদানি করা বার্নি খেজুরের দাম রয়েছে ৪০০–৫০০ গ্রামের প্রায় ১৯০ থেকে ৩৫০ টাকা।

অটোর ভাড়া বৃদ্ধি পেয়েছে

কলকাতার একাধিক রুটে অটো ভাড়া বৃদ্ধি করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। যেমন-

  • চিংড়িহাটা থেকে এসডিএফগামী এক যাত্রীর দাবি, এই রুটে আগে অটো ভাড়া ছিল ১৫ টাকা। কিন্তু তা বেড়ে হয়েছে ১৫ টাকা।
  • চিংড়িহাটা - স্বাস্থ্য ভবন: ১৫ টাকার ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা।
  • দক্ষিণ কলকাতা: গড়িয়া-বারুইপুর, সোনারপুর-গড়িয়া রুটেও যাত্রী পিছু ৩-৫ টাকা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে।

LPG সিলিন্ডারের দাম বেড়েছে

যুদ্ধের প্রভাবে কলকাতা-সহ গোটা দেশে বৃদ্ধি পেয়েছে LPG সিলিন্ডারের দাম। কলকাতায় ৭ মার্চ গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৬০ টাকা বৃদ্ধি করা হয়। ফলে কলকাতা সহ সমগ্র রাজ্যে ৮৭৯ টাকা থেকে বেড়ে LPG সিলিন্ডারের দাম হয়েছে  ৯৩৯ টাকা।

দাম বাড়তে পারে বিরিয়ানির

যুদ্ধ চলার জেরে কলকাতায় অমিল কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার। আর্সালান, দাদা বৌদি সহ একাধিক বিরিয়ানির দোকানদারেরা দাবি করেছেন বুধবার থেকেই তাঁদের কাছে কম পরিমাণে গ্যাস সিলিন্ডার এসে পৌঁছচ্ছে। এমন চলতে থাকলে দাম বৃদ্ধির রাস্তায় হাঁটতে হতে পারে বলেও মনে করছেন ব্যবসায়ীরা।

Read more!
Advertisement
Advertisement