Advertisement

Jadavpur University: জোড়া লাগল ঐতিহ্যবাহী প্রতীক, গড়া হল তদন্ত কমিটিও, দিলীপ অবশ্য বলছেন, 'যাদবপুরে পরিবর্তন হবেই'

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রতীক সারাই করে ফের যথাস্থানে স্থাপন করা হল। এদিকে, FIR দায়ের করা হয়েছে যাদবপুর থানায়। ক্যাম্পাসে তাণ্ডব নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটিও গড়া হয়েছে। তবে দিলীপ ঘোষ বলছেন পরিবর্তন হবেই।

যাদবপুরে তদন্ত কমিটি গঠন, জোড়া লাগল ভাঙা প্রতীক যাদবপুরে তদন্ত কমিটি গঠন, জোড়া লাগল ভাঙা প্রতীক
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Aug 2026,
  • अपडेटेड 11:00 AM IST
  • জোড়া লাগল ভাঙা প্রতীক
  • তদন্ত কমিটি গঠন, দায়ের FIR-ও
  • দিলীপ বলছেন, 'যাদবপুরে পরিবর্তন হবেই''

যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা আইল্যান্ডের মতো। এমনটাই দাবি করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, 'ওখানকার যাঁরা আন্দোলন করে, রাজনীতি করে, তাঁরা ভাবে এটা ভারতের বাইরের কোনও জায়গা। যেখানে ভারতের সংবিধান, রীতি-নীতি চলবে না।' ক্যাম্পাসে ছাত্রসংঘর্ষ, বহিরাগত তাণ্ডবের অভিযোগে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। তার মাঝেই রাজ্যের মন্ত্রী, MLA-দের এমনই নানারকম মন্তব্য করতে শোনা যাচ্ছে ঘটনা প্রসঙ্গে। BJP রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সাফ জানিয়েছিলেন, BJP-র ছাত্র সংগঠন ABVP নয়। ফলত, কোনওমতেই BJP যাদবপুরের কোনও ঘটনায় হস্তক্ষেপ করবে না। তিনি যখন দূরত্ব বজায় রেখেছেন তখন যাদবপুরের বিধায়ক শর্বরী 'তাণ্ডব চলবে' বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। পরবর্তীতে যদিও তিনি আবার বলেন, 'আমি কোনও উস্কানিমূলক মন্তব্য করিনি।' রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের আবেদন, 'রাজনৈতিক দলের উস্কানি থেকে ছাত্রদের দূরে থাকা উচিত।'

এর আগেও দিলীপ ঘোষ যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার শনিবার তিনি বললেন, 'বিদেশি স্লোগান তো বেশিদিন চলতে পারে না। পরিবর্তন তো হবেই। এই কালচার ওদের রক্তের মধ্যে চলে গিয়েছে। যারা এটা অপারেট করছে, তারা ভাবছে এভাবেই চলবে। কিন্তু ভারতের কত জায়গা পাল্টে গিয়েছে।' দিলীপের সংযোজন, 'যে JNU থেকে অনুপ্রেরণা নিয়ে এ সব করে সেখানেও পরিবর্তন হয়েছে। এখানেও শেষ লড়াইটা চলছে। দেশবিরোধী গতিবিধির চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। তার পরিবর্তন হবেই।'

প্রসঙ্গত, ৪ নম্বর গেটের ক্ষতিগ্রস্ত ঐতিহ্যময় প্রতীক সযত্নে ফের মেরামত করা হয়েছে। তড়িঘড়ি উদ্যোগ নিয়ে ভাঙা অংশটি নতুন করে জোড়া লাগিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই ধাতব প্রতীক যথাস্থানে বসানো হল। 

উল্লেখ্য, বৃহস্পতিবারই উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, গত দুই দিনের ঘটনায় যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হবে। কিন্তু, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে থানায় অভিযোগে এত দেরি কেন হচ্ছে, সেই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে, ৩৭ ঘণ্টা পর শুক্রবার  যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।  একইসঙ্গে উচ্চপর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। জানা গিয়েছে, এই কমিটির তিন সদস্যের মধ্যে রয়েছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একজন আধিকারিক। 

Advertisement

যাদবপুর থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে, তাতে বলা হয়েছে বুধবার রাত ১২টার পরে বহিরাগত কয়েকজন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সিসিটিভি ভাঙে। পরে তাঁরা অরবিন্দ ভবনের কোলাপসেবল গেটের সামনে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রতীক ভাঙার অভিযোগও রয়েছে FIR-এ। অন্যদিকে, বাম ছাত্র সংগঠনগুলির ডাকে এবং প্রাক্তনীদের অংশগ্রহণে শুক্রবার বিকেলে একটি মিছিল হয় যাদবপুরের ঘটনার প্রতিবাদে। 

 

Read more!
Advertisement
Advertisement