Advertisement

Terrorist Hamim Mondal: শুভেন্দুর চিনার পার্কের বাড়ি থেকে কনভয় রুট রেইকি, জঙ্গি হামিমের বিস্ফোরক প্ল্যান ফাঁস

STF সূত্রে জানা গিয়েছে, জইশ-ই-মহম্মদ এবং শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত সন্দেহভাজন জঙ্গি মহম্মদ হামিম মণ্ডল নিউ টাউনের চিনার পার্ক এলাকায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন থেকে তাঁর সরকারি কনভয় রুটগুলোতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার রেইকি করেছিল।

হামিম মণ্ডলের পরিকল্পনা কী ছিল? হামিম মণ্ডলের পরিকল্পনা কী ছিল?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Aug 2026,
  • अपडेटेड 11:52 AM IST
  • জঙ্গি মহম্মদ হামিম মণ্ডল নিউ টাউনে রেইকি করেন
  • শুভেন্দুর বাসভবন থেকে তাঁর সরকারি কনভয় রুটে নজরদারি
  • STF সূত্রে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য

প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টনী ভেদের ছক কষছিল পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী? পশ্চিমবঙ্গ STF-এর সাম্প্রতিক তদন্তে তেমনই এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। STF সূত্রে জানা গিয়েছে, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এবং শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত সন্দেহভাজন জঙ্গি মহম্মদ হামিম মণ্ডল নিউ টাউনের চিনার পার্ক এলাকায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন থেকে তাঁর সরকারি কনভয় রুটগুলোতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার রেইকি করেছিল। 

ভাড়া করা গাড়িতে রেইকি করেছিল হামিম
ক্যামেরার নজর এড়িয়ে কাজ করত হামিম। তদন্তকারী আধিকারিকদের মতে, হামিম একটি ভাড়া করা গাড়ি ব্যবহার করে সরাসরি নিউ টাউন ও চিনার পার্ক সংলগ্ন উচ্চ নিরাপত্তাবেষ্টনী এলাকায় রাজ্যের একাধিক নেতার কনভয় রুটে পৌঁছে যায়। সেখানে সে মুখ্যমন্ত্রী এবং অন্যদের নিরাপত্তা ও লজিস্টিক সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। তবে অত্যন্ত চতুরতার সঙ্গে সে এলাকাটি পর্যবেক্ষণ করলেও কোনও ছবি বা ভিডিও রেকর্ড করেনি। CCTV ক্যামেরার জালে ধরা না পড়ার উদ্দেশ্যে সে নজরদারির ব্লাইন্ড স্পটগুলোকে (যেখানে ক্যামেরার নজর পৌঁছায় না) কাজে লাগিয়েছিল। 

পাক হ্যান্ডলারদের নির্দেশ ও দিল্লিতে ছক
রাজ্য STF-এর প্রাথমিক তদন্তে ইতিপূর্বেই জানা গিয়েছিল, হামিম সরাসরি পাকিস্তান-ভিত্তিক হ্যান্ডলারদের থেকে নির্দেশ পাচ্ছিল। রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্বকে নিশানা করার পাশাপাশি, দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ চলাকালীনও সেখানে বড়সড় গোলমাল বা নাশকতা সৃষ্টি করার পরিকল্পনায় সে যুক্ত ছিল বলে গোয়েন্দারা নিশ্চিত করেছেন।  হামিম মণ্ডল ও তার ঘনিষ্ঠ সহযোগীদের টানা জেরা করে এই আন্তর্জাতিক জঙ্গি জাল ও সীমান্তপারের ষড়যন্ত্রের আরও গভীরের তথ্য উন্মোচনের চেষ্টা চালাচ্ছেন এসটিএফ আধিকারিকরা।  

 

Read more!
Advertisement
Advertisement