Advertisement

Janakalyan Shibir: আজই শেষ দিন, কলকাতার কোথায় কোথায় চলছে জনকল্যাণ শিবির? কতক্ষণ খোলা থাকবে?

৩ দিনের জনকল্যাণ শিবিরের বুধবারই অন্তিম দিন। সকাল থেকে ভিড় উপচে পড়ার সম্ভাবনা। কলকাতার কোথায় কোথায় হয়েছে জনকল্যাণ শিবির? কতক্ষণ খোলা থাকবে? বিস্তারিত জেনে নিন...

জনকল্যাণ শিবিরজনকল্যাণ শিবির
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Jun 2026,
  • अपडेटेड 8:39 AM IST
  • বুধবার জনকল্যাণ শিবিরের শেষ দিন
  • কলকাতার কোথায় কোথায় হয়েছে জনকল্যাণ শিবির?
  • কতক্ষণ খোলা থাকবে?

গত সোমবার অর্থাৎ ১৫ জুন থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। তৃণমূল সরকারের 'দুয়ারে সরকার'-এর ধাঁচেই এই উদ্যোগ। সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির বিষয়ে বিস্তারিত তথ্য মিলছে, চলছে ফর্ম ফিলআপও। বুধবার, ১৭ জুনই এই শিবিরের শেষ দিন। ফলত এদিন সকাল থেকেই লম্বা লাইন হওয়ার সম্ভাবনা। তবে লাইন দেওয়ার আগে জেনে নিন আপনার বাড়ির কাছে শিবির কোথায় বসেছে।** 

কলকাতা পুরসভার প্রতিটি বোরোতে একটি করে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে।

কোথায় কোথায় চলছে জনকল্যাণ শিবির?

বোরো ১: উত্তরায়ণ কমিউনিটি হল। ১বি, গোপাল চন্দ্র চ্যাটার্জি রোড, কলকাতা–৭০০০০২

বোরো ২: স্টার কমিউনিটি হল। ৩ স্টার লেন, হাতিবাগান, কলকাতা–৭০০০০৬

বোরো ৩: খনিখালায়া। ৩৪ ইউ.সি. ব্যানার্জি রোড, কলকাতা–৭০০০৫৪

বোরো ৪: বিদ্যাসাগর কমিউনিটি হল। ১/১/২ বিদ্যাসাগর স্ট্রিট, কলকাতা–৭০০০০৯

বোরো ৫: আরবান প্রাইমারি হেলথ সেন্টার। ৫৩/১ কলেজ স্ট্রিট (কলেজ স্কোয়ার), কলকাতা–৭০০০৭৩

বোরো ৬: উপহার কমিউনিটি হল। ১৪০ আনন্দ পালিত রোড, কলকাতা–৭০০০১৪

বোরো ৭: সুভানন্দন কমিউনিটি হল অফিসের ১ম তলা। ৯/১এ এ. জে. সি. বোস রোড, কলকাতা–৭০০০১৭

বোরো ৮: উদয়পন কমিউনিটি হল। বিবেকানন্দ পার্ক, লেক টেরেস রোড, কলকাতা–৭০০০২৯

বোরো ৯: বোরো ৯ অফিস। ১১ বেলভেডিয়ার রোড, কলকাতা–৭০০০২৭

বোরো ১০: উত্তরায়ণ কমিউনিটি হল। ১৭ই, গল্ফ ক্লাব রোড, জোড়াবস্তি, কলকাতা–৭০০০৩৩

বোরো ১১: বাঁশদ্রোণী সম্মিলনী ক্লাব। পিপুকুর রোড, ওয়ার্ড নং ১১৩, কলকাতা–৭০০০৭০

বোরো ১২: ইছাপুরম কমিউনিটি হল। ৪৩২ রায়দিঘা/রায়দাঙ্গা, চক্রবর্তী পাড়া, কলকাতা–৭০০১০৭

বোরো ১৩: মন্যতা কমিউনিটি হল। ডি.এইচ. রোড, বেহালা, কলকাতা–৭০০০৩৪

বোরো ১৫: বোরো ১৫ অফিস প্রাঙ্গণ। কলকাতা–৭০০০২৪

বোরো ১৬: কমিউনিটি হল। ২৮/১৬ জেমস লং সরণি, কলকাতা–৭০০০০৮

কলকাতার পাশাপাশি গোটা রাজ্য জুড়ে প্রায় ১১০০ জনকল্যাণ শিবির চলছে।  পুরসভা এলাকায় ১০টি ওয়ার্ডের জন্য একটি শিবির হচ্ছে। গ্রামের দিকে আবার ৭টি গ্রাম পঞ্চায়েতের জম্য একটি শিবির করা হচ্ছে। কোনও ব্লকে ৮টা গ্রাম পঞ্চায়েত থাকলে করতে হচ্ছে ২টি শিবির। 

Advertisement

জনকল্যাণ শিবিরে কী কী পরিষেবা মিলছে?
এই শিবির থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ৫৪টি গুরুত্বপূর্ণ স্কিমে আবেদন করার সুযোগ মিলছে। এখানে পড়ুয়া থেকে মহিলা, কৃষক, সকলেই আবেদন করতে পারছেন। সকাল ১০টা থেকে শুরু হচ্ছে এই শিবির। এটা চলছে বিকেল ৫টা পর্যন্ত। এই শিবিরে এসে প্রথমে আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করাতে হচ্ছে। তারপর নির্দিষ্ট পরিষেবা মিলছে বলে জানা গিয়েছে। 
 

 

Read more!
Advertisement
Advertisement