Advertisement

Weather Report : চলতি সপ্তাহেই রাজ্যে কালবৈশাখীর দাপট, হবে শিলাবৃষ্টিও; কোন কোন জেলায়?

কলকাতা-সহ রাজ্যজুড়ে ফের কালবৈশাখীর সতর্কতা। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ ও ২১ মার্চ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কালবৈশাখীর সতর্কতা কালবৈশাখীর সতর্কতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Mar 2026,
  • अपडेटेड 4:36 PM IST
  • কলকাতা-সহ রাজ্যজুড়ে ফের কালবৈশাখীর সতর্কতা
  • জারি হয়ে গেল পূর্বাভাস

কলকাতা-সহ রাজ্যজুড়ে ফের কালবৈশাখীর সতর্কতা। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ ও ২১ মার্চ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবেশাখীর সতর্কতাও জারি করা হয়েছে। কয়েকদিন আগেই কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টি হয়েছিল। যার জেরে একাধিক গাছের ক্ষতি হয়, ভেঙে পড়েছিল হোর্ডিং। 

বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যের বায়ুমণ্ডলে, যার ফলেই আবহাওয়ার এই বড়সড় পরিবর্তন হতে পারে। IMD সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ওই দুই দিন বজ্রঝড়, বিদ্যুৎ চমকানো এবং দমকা হাওয়ার দাপট দেখা যেতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ২০ মার্চ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের সময় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

একই ছবি দেখা যাবে উত্তরবঙ্গেও। ২১ মার্চ দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে IMD। পাহাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল, ফলে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

IMD আরও জানিয়েছে, বুধবার থেকে শুরু করে আগামী ২৩ মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমবে। তবে বাড়তে পারে আর্দ্রতা। এতে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।

আবহাওয়াবিদদের অনুমান, মার্চের শেষভাগে বাংলার আবহাওয়ার বড়  হতে চলেছে। ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির জেরে দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে। তাই আগাম সতর্কতা মেনে চলাই এখন সবচেয়ে জরুরি। 

Read more!
Advertisement
Advertisement