Advertisement

শিবমন্দির দখল করে গুদামঘর, ভোলেনাথ বটের তলায়, অভিযুক্ত Kasba Arsalan Biryani

কলকাতার কসবায় জনপ্রিয় বিরিয়ানি সংস্থা আরসালানের বিরুদ্ধে শিবমন্দিরের জায়গা দখল করে গুদাম ও রান্নাঘর বানানোর অভিযোগ উঠেছে। অস্বীকার করেছে কর্তৃপক্ষ।

কসবার আরসালান বিরিয়ানি বিতর্কে।কসবার আরসালান বিরিয়ানি বিতর্কে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Nov 2026,
  • अपडेटेड 4:18 PM IST
  • মন্দির চত্বর দখল করে গুদামঘর।
  • কসবার আরসালানের বিরুদ্ধে অভিযোগ।
  • অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ।

আস্ত একটা মন্দির। অথচ ভিতরে বিগ্রহ নেই। রাখা বিরিয়ানির কন্টেনার। এমন অভিযোগ উঠল কসবার আরসালান রেস্তরাঁর বিরুদ্ধে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দিনের পর দিন মন্দির দখল করেছে ব্যবসা চালাচ্ছিল আরসালান। এক বিজেপি নেতা জানালেন, খবর পেয়ে পদক্ষেপ করেছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পল। পুলিশ তদন্ত করে গিয়েছে। শিবলিঙ্গের স্থাপনা করা হবে মন্দিরে। 

গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন এক বিজেপি নেতা। রেস্তরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন। অভিযোগ, মন্দির চত্বরকে গুদামঘর হিসেবে ব্যবহার করছিল আরসালান। মন্দির চত্বর থেকে শিবলিঙ্গ সরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই অভিযোগ অস্বীকার করেছে ওই রেস্তরাঁ কর্তৃপক্ষ। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন,'মন্দির হোক বা অন্য কোনও প্রতিষ্ঠান, বেআইনিভাবে জমি দখল করা হয়ে থাকলে তা মুক্ত করতে হবে। বুলডোজার চালানো উচিত'।

কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়। তাতে বলা হয়েছে, আরসালান বিরিয়ানির পাশেই একটি পুরনো শিবমন্দির রয়েছে। মন্দিরের জমি দখল করে রেস্তোরাঁর পরিসর বাড়ানো হয়েছে। এমনকি মন্দিরের মূল কাঠামোর উপরেও বেআইনি নির্মাণ হয়েছে। মন্দির চত্বরে রাখা হয়েছে বিভিন্ন জিনিসপত্র। ফুটপাত ও রাস্তার সামনের অংশ দখল করে গাড়ি রাখা এবং ব্যবসার কাজ চালানো হচ্ছে। পাশের খালের অংশেও হয়েছে বেআইনি নির্মাণ। এমনকি খালে রেস্তোরাঁর বর্জ্য ফেলা হচ্ছে।

সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। ফিরিয়ে আনতে হবে মন্দিরের পুরনো ধর্মীয় চরিত্র। সরকারি জমি ও ফুটপাত দখলমুক্ত করার আবেদনও করেছেন। সন্দীপের কথায়,'আরসালানের পাশে শিবমন্দির ও হনুমান মন্দির ছিল। সেগুলি সরিয়ে সেখানে বিরিয়ানির কন্টেনার রাখার গুদাম তৈরি করা হয়েছিল। আমি প্রতিবাদ করেছি। সব মালপত্র বাইরে বের করেছি। বলেছি, মন্দির সংস্কার করে দিন। ব্যবসার সঙ্গে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু মন্দিরের জায়গায় মাংস রান্না করা ঠিক নয়'। 

Advertisement

এদিকে, অভিযোগ পাওয়ার পরেই কলকাতা পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার-সহ একটি প্রতিনিধি দল কসবা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। রেস্তোরাঁর সামনের অংশ, মন্দিরের কাঠামো এবং খালের পাড়ের রাস্তা ঘুরে দেখেন তাঁরা। প্রাথমিক পর্যবেক্ষণে খালের পাড়ের রাস্তায় জবরদখলের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন পুরসভার এক আধিকারিক। তবে নির্মাণকাজ নিয়ম মেনে হয়েছে কিনা, তা জানতে মূল নকশা খতিয়ে দেখা হবে। এ জন্য সংশ্লিষ্ট দফতরের সঙ্গেও কথা বলবে পুরসভা।

TAGS:
Read more!
Advertisement
Advertisement