Advertisement

পশ্চিমবঙ্গের সঙ্গে ব্যবসায় আগ্রহী কাজাখস্তান, আজ শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা

পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করতে আগ্রহী কাজাখস্তান। এবিষয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকেও বসবেন দেশটির রাষ্ট্রদূত।

পশ্চিমবঙ্গের সঙ্গে ব্যবসায় আগ্রহী কাজাখস্তানপশ্চিমবঙ্গের সঙ্গে ব্যবসায় আগ্রহী কাজাখস্তান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jul 2026,
  • अपडेटेड 9:15 AM IST
  • পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যিক ও শিল্প সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী কাজাখস্তান।
  • দেশটির রাষ্ট্রদূত ইয়েসকারায়েভ আজামাত মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।
  • উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে পৌঁছানোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে দেখছে তাঁদের দেশ।

এবার পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যিক ও শিল্প সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী কাজাখস্তান। দেশটির রাষ্ট্রদূত ইয়েসকারায়েভ আজামাত মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে পৌঁছানোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে দেখছে তাঁদের দেশ।

এদিন মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)-র আয়োজিত এক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে আজামাত বলেন, ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে ওষুধ শিল্প, খনন, জ্বালানি এবং উৎপাদন শিল্প-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায় কাজাখস্তান। পশ্চিমবঙ্গে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ খতিয়ে দেখতে আগ্রহী কাজাখস্তানের উদ্যোক্তা ও শিল্পপতিরা।

তিনি জানান, কাজাখস্তানে ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ভারত সরকারের প্রতিনিধি, শিল্পপতি, রাজনীতিক এবং শিক্ষাজগতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

আজামাত জানিয়েছেন, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে পৌঁছানোর ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের স্ট্র্যাটেজিক গুরুত্ব রয়েছে। সেই কারণে বাংলায় বিনিয়োগে আগ্রহী তাঁদের দেশ। আগামী সেপ্টেম্বরে কাজাখস্তানের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল ভারত সফরে আসবে বলেও জানান তিনি। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আজ বৈঠকও করবেন কাজাখস্তানের রাষ্ট্রদূত।

বিশেষজ্ঞরা মনে করছেন,  চা, খাদ্য প্রক্রিয়াকরণ, ওষুধ শিল্প, ইঞ্জিনিয়ারিং পণ্য, চামড়া শিল্প, রাসায়নিক, লজিস্টিকস, তথ্যপ্রযুক্তি, ফিনটেক, শিক্ষা, পর্যটন এবং সবুজ জ্বালানির মতো সেক্টরে ভারত ও কাজাখস্তানের মধ্যে বাণিজ্য এখনও সর্বোচ্চ পর্যায়ে যেতে পারেনি। পশ্চিমবঙ্গের হাত ধরে সেই উদ্যোগ নেওয়া হলে বাংলার আর্থিক উন্নতির পক্ষে তা অত্যন্ত সহায়ক হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


 

Read more!
Advertisement
Advertisement