Advertisement

অভিষেকের বাড়ি মাপজোক সারল পুরসভা, এ বার কী করা হবে?

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে মঙ্গলবার দুপুরে পৌঁছে মাপজোক শুরু করলেন কলকাতা পুরসভার কর্মীরা। দুপুর ১টা নাগাদ কালীঘাটের পটুয়াপাড়ায় অবস্থিত ওই বাড়ির সামনে পুরসভার একটি দল পৌঁছে ফিতে দিয়ে বিভিন্ন অংশ পরিমাপ করতে শুরু করে।

  কালীঘাটে অভিষেকের বাড়ি-ফাইল ছবি কালীঘাটে অভিষেকের বাড়ি-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jun 2026,
  • अपडेटेड 3:34 PM IST
  • প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাড়িটি অনুমোদিত নকশা ও নির্মাণবিধি মেনে তৈরি হয়েছে কি না, তা যাচাই করতেই সেখানে গিয়েছিলেন পুরকর্মীরা।
  • বিশেষ করে ফুটপাতের নির্ধারিত অংশ দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে মঙ্গলবার দুপুরে পৌঁছে মাপজোক শুরু করলেন কলকাতা পুরসভার কর্মীরা। দুপুর ১টা নাগাদ কালীঘাটের পটুয়াপাড়ায় অবস্থিত ওই বাড়ির সামনে পুরসভার একটি দল পৌঁছে ফিতে দিয়ে বিভিন্ন অংশ পরিমাপ করতে শুরু করে।

তবে পুরসভার এই পরিদর্শনের সময় অভিষেক বাড়িতে ছিলেন না। সকাল প্রায় ১১টা ৪৫ মিনিটে তিনি ভবানী ভবনের উদ্দেশে রওনা দেন। ‘ডিজে বাজানো’ সংক্রান্ত উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে সেদিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিআইডি। একদিকে যখন ভবানী ভবনে তদন্তকারীদের মুখোমুখি হচ্ছিলেন তিনি, অন্যদিকে তাঁর কালীঘাটের বাড়িতে শুরু হয় পুরসভার এই মাপজোক।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাড়িটি অনুমোদিত নকশা ও নির্মাণবিধি মেনে তৈরি হয়েছে কি না, তা যাচাই করতেই সেখানে গিয়েছিলেন পুরকর্মীরা। বিশেষ করে ফুটপাতের নির্ধারিত অংশ দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, বাড়ির পিছনের দিকের কালো রঙের গেট, সীমানা প্রাচীর এবং ফুটপাত থেকে ভবনের দূরত্ব ফিতে দিয়ে মেপে দেখা হয়। ভবনের পাশে থাকা একটি সেলুনের ভিতরেও গিয়ে পরিমাপ করেন পুরসভার কর্মীরা। নির্মাণের বিভিন্ন অংশ অনুমোদিত নকশার সঙ্গে মিলিয়ে দেখার কাজও চলে। পরিদর্শনকারী দলের হাতে কিছু নকশা ছিল, যা সম্ভবত ভবনের অনুমোদিত বিল্ডিং প্ল্যান। সেই নকশার সঙ্গে বাস্তব নির্মাণের তুলনাও করা হয় বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের সঙ্গে সম্পর্কিত একাধিক ঠিকানায় নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা। সেই প্রেক্ষিতে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। তাঁদের দাবি, ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি সম্পূর্ণ বৈধ অনুমোদন নিয়েই নির্মিত হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement