Advertisement

Abhishek Banerjee on KMC Notice: পুরসভার কাছে ১০ দিন সময় চাইলেন অভিষেক, নোটিসকাণ্ডে চাপে TMC সাংসদ?

বেআইনি নির্মাণ প্রসঙ্গে কলকাতা পৌরনিগমকে চিঠি দিয়ে সময় চেয়ে নিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কালীঘাটের শান্তিনিকেতন বাড়ির বেআইনি নির্মাণ ও সম্পত্তির মূল্যায়ণ সংক্রান্ত বিষয়ে পুরসভার পক্ষ থেকে যে নোটিস পাঠানো হয়েছিল, তার জবাব দিতে তিনি ১০ দিন সময় চেয়েছেন।

বেআইনি নির্মাণ নিয়ে  পুরসভার নোটিসে চিঠি দিলেন অভিষেক, চাইলেন ১০ দিনের সময়বেআইনি নির্মাণ নিয়ে পুরসভার নোটিসে চিঠি দিলেন অভিষেক, চাইলেন ১০ দিনের সময়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 May 2026,
  • अपडेटेड 3:42 PM IST

বেআইনি নির্মাণ প্রসঙ্গে কলকাতা পৌরনিগমকে চিঠি দিয়ে সময় চেয়ে নিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কালীঘাটের শান্তিনিকেতন বাড়ির বেআইনি নির্মাণ ও সম্পত্তির মূল্যায়ণ সংক্রান্ত বিষয়ে পুরসভার পক্ষ থেকে যে নোটিস পাঠানো হয়েছিল, তার জবাব দিতে তিনি ১০ দিন সময় চেয়েছেন।

পুর নোটিসের প্রত্যুত্তরে পুরসভা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাঁর তরফে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কাছে নোটিসের উত্তর গিয়েছে বলে খবর। তিনি পুরসভার কাছে আরও ১০ দিন সময় চেয়েছেন। বেআইনি নির্মাণ প্রসঙ্গে পুরসভা তাঁর ১৭টি সম্পত্তি উল্লেখ করে চিঠি পাঠায়। কেন বেআইনি নির্মাণ, তা নিয়ে জানতে চাওয়া হয়। 

কলকাতা পৌর কর্পোরেশন (KMC) জানিয়েছে, অবৈধ নির্মাণের জন্য জারি করা নোটিসের জবাব দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় চেয়েছেন। কেএমসি কমিশনার স্মিতা পান্ডে বলেন, কলকাতায় আজ অবৈধ নির্মাণের বিরুদ্ধে ৬টি অভিযান চলছে। তাঁরা কলকাতার অবৈধ নির্মাণের একটি ডেটাবেসও তৈরি করছেন। কিছু ভবন সম্পূর্ণ অবৈধভাবে নির্মিত, আবার কিছু অবৈধ নির্মাণের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আরও বলেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বাসভবনে অবৈধ নির্মাণের জন্য কলকাতা পৌর কর্পোরেশনের দেওয়া নোটিসের জবাব দিতে সময় চেয়েছেন। ভবন নির্মাণ আইন লঙ্ঘনের জন্য কেএমসি টিএমসি-র জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিয়েছিল।

অভিষেকের  সম্পত্তি মূল্যায়ন ও বাড়ির বেআইনি অংশ ভাঙার বিষয়ে নোটিস দেয় কলকাতা পৌরনিগম। সেই বিষয়ে তথ্য় জমা দেওয়ার জন্য এবার কলকাতা পুরসভাকে আইনজীবী মারফত চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বাড়ির বেআইনি অংশ নিয়ে প্রশ্ন করে সাংবাদিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়েছিলেন। ক্ষুব্ধ অভিষেক বলেছিলেন, 'কলকাতা পৌরনিগমে গিয়ে জিজ্ঞাসা করুন, অবৈধ অংশটা কোথায়।' তবে, এবার কার্যত সুর নরম করে চিঠি পাঠালেন তিনি। কলকাতা পুরসভা সূত্রে খবর, অভিষেককে তথ্য দেওয়ার জন্য সেই সময় দেওয়ার হবে পৌরনিগমের পক্ষ থেকে। তবে, এই বিষয়ে অনুমোদনের জন্য তা পুরসভার কমিশনারের কাছে যাবে তারপর কমিশনার স্থির করবেন পুরো বিষয়টি। 

Advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, তাঁর মা-বাবা-সহ একাধিক সদস্যদের নামে থাকা যে সমস্ত সম্পত্তিতে বেআইনি নির্মাণের অভিযোগে বিল্ডিং ডিপার্টমেন্টের নোটিস গিয়েছিল, সেই নোটিসের প্রেক্ষিতেই এই চিঠি বলে পুরসভা সূত্রে খবর। কলকাতা পুরসভার নয় নম্বর বোরোর বিল্ডিং ডিপার্টমেন্টে এই চিঠি পাঠানো হয়েছে। তবে এই চিঠির সঙ্গে যে সমস্ত নথি তথ্য চাওয়া হয়েছিল তা কিছুই জমা দেওয়া হয়নি বলে জানা গেছে।

উল্লেখ্য আঠারোই মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, লিপস অ্যান্ড বাউন্ডন্স কোম্পানি, তাঁর মা বাবা-সহ তাঁদের ১৭ টি সম্পত্তিতে শোকজ নোটিশ দেওয়া হয়। অভিষেকের কালীঘাটের বাড়ি ও শান্তিনিকেতনের বাড়িতেও নোটিস পাঠানো হয়েছিল। সাত দিনের মধ্যে সেই চিঠির জবাব দেওয়ার সময়সীমা দেওয়া ছিল। নির্ধারিত সময়সীমার আগেই অভিষেকের তরফে সময় চেয়ে চিঠি পৌঁছল কলকাতা পুরসভায়।

Read more!
Advertisement
Advertisement