Advertisement

Susanta Ghosh: তোলাবাজির অভিযোগে TMC কাউন্সিলর সুশান্ত ঘোষ গ্রেফতার, ফুটপাথও নাকি কয়েক লক্ষ টাকায় বেচে দিতেন

কলকাতা পুলিশের গোয়েন্দারা খোঁজ চালাতে গিয়ে জানতে পারেন, ওড়িশা সীমান্ত সংলগ্ন বেলদায় গাড়ি রেখে পালিয়েছেন সুশান্ত। গ্রেফতার করা হয় সুশান্ত ঘোষের ড্রাইভারকে। সুশান্ত কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সুশান্ত মিলিয়ে এখনও পর্যন্ত ১০ জনের বেশি কাউন্সিলরকে লক-আপে ভরল পুলিশ। সবার বিরুদ্ধেই কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। কারও বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে।

সুশান্ত ঘোষসুশান্ত ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Jun 2026,
  • अपडेटेड 5:58 PM IST
  • ১০ জনের বেশি কাউন্সিলরকে লকআপে ভরল পুলিশ
  • কলকাতার ফুটপাথও লক্ষ লক্ষ টাকায় হকারদের বিক্রি
  • ২৭ মে ইস্তফা দিয়েছিলেন সুশান্ত

শেষবার দেখা গিয়েছিল গত ২৭ মে। আরেক তৃণমূল নেতা ও আরেক কাউন্সিলর অরূপ চক্রবর্তীকে পাশে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন ওই দিন। অরূপও সেদিনই পুরসভার পদে ইস্তফা দেন। তারপর থেকে আর পাত্তা পাওয়া যাচ্ছিল না তোলাবাজি, কাটমানি খাওয়া সহ একাধিক দুর্নীতিতে অভিযুক্ত সুশান্ত ঘোষের। আজ অর্থাত্‍ বুধবার সেই সুশান্ত ঘোষ গ্রেফতার। তাঁকে গ্রেফতার করা হয়েছে ওড়িশার পুরী থেকে। এর আগে ওড়িশা সীমান্ত সংলগ্ন বেলদা এলাকা থেকে সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ সহযোগী তথা তাঁর ব্যক্তিগত গাড়ির চালক সুজিত চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ ।

১০ জনের বেশি কাউন্সিলরকে লকআপে ভরল পুলিশ

কলকাতা পুলিশের গোয়েন্দারা খোঁজ চালাতে গিয়ে জানতে পারেন, ওড়িশা সীমান্ত সংলগ্ন বেলদায় গাড়ি রেখে পালিয়েছেন সুশান্ত। গ্রেফতার করা হয় সুশান্ত ঘোষের ড্রাইভারকে। সুশান্ত কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সুশান্ত মিলিয়ে এখনও পর্যন্ত ১০ জনের বেশি কাউন্সিলরকে লক-আপে ভরল পুলিশ। সবার বিরুদ্ধেই কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। কারও বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে।

কলকাতার ফুটপাথও লক্ষ লক্ষ টাকায় হকারদের বিক্রি

অভিযোগ, হকারদের কাছ থেকে বিপুল টাকা তোলাবাজি চালাত সুশান্ত ঘোষ ও তাঁর ঘনিষ্ঠরা। হকার্স কমিটির ১৩০ জন সদস্য সুশান্তর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের পর থেকেই পালিয়ে যান সুশান্ত। তাঁর বিরুদ্ধে এও অভিযোগ রয়েছে, কলকাতার ফুটপাথও লক্ষ লক্ষ টাকায় হকারদের বিক্রি করতেন তিনি। অভিযোগে বলা হয়, ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে নতুন করে টিন ও শাটার লাগানো বেশ কিছু দোকান তৈরি করা হয়। সেই সময় ব্যবসায়ীদের জানানো হয়েছিল, কে কত বড় দোকান পাবেন, তা নির্ধারণ করবে একটি নির্দিষ্ট গোষ্ঠী। দোকানের আকার অনুযায়ী আলাদা আলাদা রেট ঠিক করে দেওয়া হয়েছিল।

২৭ মে ইস্তফা দিয়েছিলেন সুশান্ত

Advertisement

গত ২৭ মে পুরসভায় ইস্তফা দিয়ে এই সুশান্ত বলেছিলেন, 'দলের ছেলেরা ঘরছাড়া। পাশে নেই নেতৃত্ব। এত মন্ত্রী ছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যেত না। এখন সেই সব মন্ত্রীরা কোথায়?' ৪ মে-র পর থেকেই তৃণমূল কংগ্রেসে ছন্নছাড়া অবস্থা। একের পর এক কাউন্সিলর ইস্তফা দিতে শুরু করে। দুর্নীতি, তোলবাজির অভিযোগে গ্রেফতারও চলছে। খোদ কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। যদিও রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 'ইস্তফা দিয়ে যারা ভাছে পার পেয়ে যাবে,তারা কেউ পার পাবে না।'

Read more!
Advertisement
Advertisement