Advertisement

Kolkata Rain Update: সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়, উইকএন্ডে কোন কোন জেলায় অতিভারী বৃষ্টি?

শুক্রবার নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ফের এক নিম্নচাপ অঞ্চল। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উইকএন্ডে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতেরও সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Jul 2026,
  • अपडेटेड 7:16 AM IST
  • বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ফের এক নিম্নচাপ
  • ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উইকএন্ডে
  • অতিভারী বৃষ্টিপাতেরও সতর্কতা জারি করা হয়েছে

উত্তর থেকে দক্ষিণ, পাল্লা দিয়ে বৃষ্টি চলছে বঙ্গে। সপ্তাহান্তে এই বৃষ্টির প্রকোপ আরও বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কারণ শুক্রবার নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ফের এক নিম্নচাপ অঞ্চল। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উইকএন্ডে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতেরও সতর্কতা জারি করা হয়েছে। 

নিম্নচাপের ভ্রুকুটি
হাওয়া অফিসের লেটেস্ট বুলেটিন জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা পঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় রয়েছে। পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা। তার মধ্যেই পূর্ব বিহার এবং বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে রয়েছে  ঘূর্ণাবর্ত। এগুলির প্রভাবেই আগামী শুক্রবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ অঞ্চল। আর তার জেরেই উইকএন্ডে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর। 

বুধবার কোন কোন জেলায় বৃষ্টি?
তবে এই নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার আগেই বুধবার বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হুগলিতে। এই জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

বৃহস্পতি ও শুক্র কেমন থাকবে আবহাওয়া?
বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে। 

উইকএন্ডে কোন কোন জেলায় বৃষ্টি বাড়বে? 
 শনিবার থেকে ঝড়বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বত্রই। 

আগামী সপ্তাহেও চলবে বৃষ্টি?
সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে।

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরে ঝড়বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। ঝড়ের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

জুলাই মাসে কেমন থাকবে আবহাওয়া?
 জুলাই মাসের প্রথম দিন থেকেই দক্ষিণবঙ্গও প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থাকবে। ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সবথেকে বেশি অর্থাৎ অতিভারী বৃষ্টি হবে ১ জুলাই ও ৪ জুলাই।  ২৯ জুন থেকে ৩ জুলাই বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার সম্ভাবনাও থাকছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেই। 

এল নিনো
রক্ষীয় প্রশান্ত মহাসাগরে এল নিনো-র প্রভাব আরও শক্তিশালী হয়ে উঠেছে। ভারতের অধিকাংশ এলাকায় স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তবে উল্লেখযোগ্য ভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি ততটা থাকছে না। 

 

Read more!
Advertisement
Advertisement