Advertisement

Durga Puja Weather: মহালয়া পর্যন্ত ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জেলায় জেলায়, কলকাতায় হলুদ সতর্কতা

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির ভ্রুকুটি। আগামী ৮ অক্টোবর, বৃহস্পতিবার কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাত সহ বৃষ্টি এবং ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে শহরে।

মহালয়া পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস মহালয়া পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Oct 2026,
  • अपडेटेड 5:32 PM IST
  • কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টি
  • ৮ অক্টোবর, বৃহস্পতিবার কলকাতায় হলুদ সতর্কতা
  • মহালয়ার আগের দিন পর্যন্ত হাল্কা বৃষ্টিপাত

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির ভ্রুকুটি। আগামী ৮ অক্টোবর, বৃহস্পতিবার কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাত সহ বৃষ্টি এবং ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে শহরে। হলুদ সতর্কতা সোমবার থেকেই জারি উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। আর কোন কোন জেলায় বৃষ্টি হবে, কতদিন চলবে? পুজোর মুখে ফের আবহাওয়ার ভোলবদলে শপিং প্ল্যান ভেস্তে যেতে পারে। 

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা?
কলকাতা, হাওড়া, হুগলিতে বৃহস্পতিবার, দুই ২৪ পরগনায় সোম, বুধ ও বৃহস্পতিবার ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি হবে বৃহস্পতিবার। পুরুলিয়া বুধ ও বৃহস্পতি এবং বাঁকুড়ায় মঙ্গল থেকে বৃহস্পতি হলুদ সতর্কতা রয়েছে ঝড়বৃষ্টির। পূর্ব বর্ধমানে বুধ ও বৃহস্পতিবার বজ্রপাত সহ বৃষ্টি, পশ্চিম বর্ধমানে মঙ্গল থেকে বৃহস্পতি এবং বীরভূমে, মুর্শিদাবাদ ও নদিয়ায় সোম থেকে টানা বৃহস্পতি পর্যন্ত হলুদ সতর্কতা থাকবে। 

আগামী রবিবার অর্থাৎ দেবীপক্ষ থেকে ফের শুষ্ক আবহওয়া দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও আলিপুর জানিয়েছে, কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় বৃহস্পতিবার পর্যন্ত বজ্রপাত সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরেও। দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার অর্থাৎ ১১ অক্টোবর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। 

 

Read more!
Advertisement
Advertisement