Advertisement

কলকাতায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে তোলা চাওয়ার অভিযোগ, বিরাট শোরগোল

এক পুলিশ আধিকারিক বলেন, 'লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে দাবি করা কয়েকজনের বিরুদ্ধে তোলাবাজির হুমকির অভিযোগ পেয়েছি। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে।' 

লরেন্স বিষ্ণোইলরেন্স বিষ্ণোই
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2026,
  • अपडेटेड 12:02 AM IST
  • অভিযোগে বলা হয়েছে, ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিরা নিজেদের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দেয়
  • তাঁর কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করে

জইশ জঙ্গির পর এবার কি কলকাতাকে টার্গেট করছে লরেন্স বিষ্ণোই গ্যাং? এক ব্যবসায়ীর কাছে ৫ কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ থানায় দায়ের হওয়ার পর সেই প্রশ্নই ঘোরাফেরা করছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। সোমবার এক শীর্ষ পুলিশ আধিকারিক এই তথ্য জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, গত ৩০ জুন থেকে ওই ব্যবসায়ীর মোবাইলে একাধিক আন্তর্জাতিক নম্বর থেকে ফোন এবং ভয়েস নোট আসতে শুরু করে। এরপর তিনি ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিরা নিজেদের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দেয় এবং তাঁর কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করে। টাকা না দিলে ব্যবসায়ী এবং তাঁর পরিবারের সদস্যদের খুন করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই হুমকিতে আতঙ্কিত হয়ে ব্যবসায়ী পুলিশের দ্বারস্থ হন। এরপরই ভবানীপুর থানার পুলিশ তদন্ত শুরু করে।

এক পুলিশ আধিকারিক বলেন, 'লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে দাবি করা কয়েকজনের বিরুদ্ধে তোলাবাজির হুমকির অভিযোগ পেয়েছি। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে।' 

তিনি জানান, তদন্তকারীরা ফোনের কল রেকর্ড, ভয়েস নোট এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখছেন। পাশাপাশি যাচাই করে দেখা হচ্ছে, অভিযুক্তদের সঙ্গে কোনও সংগঠিত অপরাধচক্রের যোগ রয়েছে কি না, নাকি শুধুমাত্র ভয় দেখিয়ে টাকা আদায়ের উদ্দেশ্যে তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করেছে।

পুলিশ ইতিমধ্যেই যে আন্তর্জাতিক নম্বরগুলি থেকে ফোন ও ভয়েস মেসেজ এসেছে, সেগুলির বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। অভিযুক্তদের পরিচয় এবং অবস্থান জানতে তদন্ত এগিয়ে চলেছে বলে জানিয়েছে পুলিশ।
 

Read more!
Advertisement
Advertisement