Advertisement

Chorbagan Pujo Accident Live: চোরবাগান সর্বজনীনে ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হাসপাতালে আহতরা

সপ্তমীর সন্ধ্যায় বড় দুর্ঘটনা চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

চোরবাগানে দুর্ঘটনাচোরবাগানে দুর্ঘটনা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Oct 2026,
  • अपडेटेड 11:13 PM IST
  • চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনা।
  • আহত অনেকে।

সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় আহতদের। তাঁদের মধ্যে কয়েক জন গুরুতর জখম। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা।

প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

চোরবাগানের ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য়।

যা ব্যবস্থা নেওয়ার নেব: মুখ্যমন্ত্রী

মাইকে পুজো কমিটির তরফে একটা ঘোষণার পর লোকজন হুড়োহুড়ি করতে শুরু করেন। যা ব্যবস্থা নেওয়ার নেবে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। চোরবাগানের পুজো বন্ধ করা হয়েছে। দমকল ও ফরেনসিক বিশেষজ্ঞরা দেখছেন। ২৫ জন আহত। ১৭ জনের মত্যু। ২৪ জনের অবস্থা স্থিতিশীল। একজনের অবস্থা গুরুতর।

কর্মসূচি স্থগিত করলেন শাহ

এক্সে শাহ লেখেন, 'চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোমণ্ডপে পদপিষ্ট হয়ে একাধিক মানুষের হতাহতের অত্যন্ত দুঃখজনক খবর পেয়েছি। মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে কথা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করছে প্রশাসন। পশ্চিমবঙ্গে আগামিকালের আমার সমস্ত কর্মসূচি স্থগিত করে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে যাব। মা দুর্গার কাছে প্রার্থনা করি, সমস্ত আহত ব্যক্তি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন'।
 

মৃতের সংখ্যা ১৭

পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা হল ১৭। 

রাজ্যপালের শোকপ্রকাশ

'মূল্যবান প্রাণহানির খবরে গভীর ভাবে শোকাহত। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি'। শোকপ্রকাশ রাজ্যপাল আরএন রবির।
 

প্রত্যক্ষদর্শীর বয়ান

এক প্রত্যক্ষদর্শী বলেন,'মণ্ডপে ঢোকার রাস্তা খুবই সরু ছিল। বেরোনোর গেটটিও ছিল সংকীর্ণ। ওই এলাকায় কোনও আলোর ব্যবস্থাও ছিল না। আমার মেয়ে ও নাতনিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে'।
 

অন্তত ৪০ জন আহত

আহতের সংখ্যা বেড়ে অন্তত ৪০। অনেকের মৃত্যুর আশঙ্কা। 

Advertisement

পুলিশের বয়ান

শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ বৃষ্টির মধ্যে পুজো দেখতে আসা মানুষের বিপুল ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে সারদা পার্ক (চোরবাগান) পুজোমণ্ডপের বেরোনোর গেটে। গিরিশ পার্ক থানা এলাকার এই ঘটনায় আহত সকলকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কন্ট্রোল রুম থেকে অতিরিক্ত বাহিনী, দমকল, কলকাতা পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতরের দল এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী-সহ অ্যাম্বুল্যান্স পাঠানো হয়। আপাতত দর্শনার্থীদের জন্য পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রায় ৩৫ জনকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

হাসপাতালে মুখ্যমন্ত্রী 

খবর পেয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

চালু হেল্পলাইন

পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু করা হল টোল-ফ্রি হেল্পলাইন নম্বর। নম্বরটি হল ১৮০০৩৪৫৫৬৭৮।

মমতার শোকপ্রকাশ

এক্সে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,'চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্ট হওয়ার খবর পেয়ে গভীর শোকাহত ও মর্মাহত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মা দুর্গার কাছে প্রার্থনা করছি। এই কঠিন সময়ে তাঁদের পরিবারের সদস্যদের শক্তি ও সাহস জোগানোরও প্রার্থনা করছি'।

কুণালের প্রতিক্রিয়া

চোরবাগান পুজোমণ্ডপের দুর্ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তিনি জানান, দুর্ঘটনায় আক্রান্তদের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। কীভাবে, কেন এই দুর্ঘটনা ঘটল, তা পরে জানা যাবে। তবে এই মুহূর্তে প্রাথমিক লক্ষ্য, সকলকে উদ্ধার করা এবং গুরুতর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা। পুলিশের ও প্রশাসনের কাছে কুণালের আবেদন, মেডিক্যাল কলেজে দ্রুত চিকিৎসক ও প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীদের ব্যবস্থা করা হোক। উদ্ধার ও ত্রাণের কাজে সহযোগিতা করছেন তৃণমূল কর্মীরাও। পুজো দেখতে বেরোনো সাধারণ মানুষের কাছে চোরবাগান এলাকায় না যাওয়ার অনুরোধও করেন কুণাল।

চোরবাগানে পদপিষ্টের পরিস্থিতি

শনিবার সন্ধ্যায় ঠাকুর দেখতে উপচে পড়ে ভিড়। বাইরে বৃষ্টি শুরু হয়। সূত্রের খবর, সেই বৃষ্টির কারণে মণ্ডপ থেকে দর্শনার্থীরা বেরোতে পারেননি। অন্যদিক থেকে আরও দর্শনার্থী ঢুকে পড়েন। পুজোর মণ্ডপের একাংশ ভেঙে পড়ে ভিড়ের চাপে। কার্যত পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় বেশ কয়েক জন আহত। তাঁদের উদ্ধার করে ভর্তি পাঠানো হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ করেন পুজো উদ্যোক্তারা। 

 

 

Read more!
Advertisement
Advertisement