Advertisement

Kolkata Durga Puja Stampede: সপ্তমীতে শোকের রাত, 'স্টেপ ডাউন করছি,' বলছেন সজল, সাময়িক বন্ধ শহরের একাধিক প্যান্ডেল

চোরবাগানের দুর্ঘটনার খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে দাবি করলেন সন্তোষ মিত্র স্কোয়্যারের উদ্যোক্তা তথা বিধায়ক সজল ঘোষ। তাঁর কথায়, 'দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই মণ্ডপে ভিড় কমানোর সিদ্ধান্ত নিয়েছি। পুরোপুরি বন্ধ না করে ধীরে ধীরে আমরা স্টেপ ডাউন করছি। মন ভেঙে গিয়েছে। পুরোপুরি বন্ধ না করে আস্তে আস্তে ভিড় কমাচ্ছি।'

চোরবাগানে পদপিষ্টে মৃত্যুমিছিলের পরে- পিটিআইচোরবাগানে পদপিষ্টে মৃত্যুমিছিলের পরে- পিটিআই
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Oct 2026,
  • अपडेटेड 12:44 AM IST
  • ‘মন ভেঙে গিয়েছে’, বললেন সজল ঘোষ
  • সাময়িক বন্ধ টালা প্রত্যয়ের মণ্ডপ
  • চেতলা অগ্রণী বন্ধ, আলেন পার্কে বন্ধ আলো-লেজার শো

উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্টে মৃত্যু মিছিলের ঘটনার পরে কলকাতার একের পর এক বড় বাজেটের দুর্গাপুজোর প্যান্ডেল সাময়িক ভাবে বন্ধ করা হচ্ছে। দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে কোথাও সাময়িকভাবে মণ্ডপ বন্ধ রাখা হচ্ছে, কোথাও আবার কমানো হচ্ছে আলোকসজ্জা ও নানা অনুষ্ঠান। এই পরিস্থিতিতে সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো উদ্যোক্তা তথা বিধায়ক সজল ঘোষ ‘স্টেপ ডাউন’ করার ঘোষণা করলেন। টালা প্রত্যয় ও চেতলা অগ্রণীর পুজো প্যান্ডেলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। আলেন পার্কে বন্ধ রাখা হয়েছে আলো ও লেজার শো।

এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু

আজ মহাসপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে ঘটে যাওয়া দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়ায় শহরজুড়ে। প্রবল বৃষ্টি এবং বিপুল জনসমাগমের মধ্যে মণ্ডপের বেরোনোর পথে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত কম পক্ষে ৪০ জন। আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

‘মন ভেঙে গিয়েছে’, বললেন সজল ঘোষ

চোরবাগানের দুর্ঘটনার খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে দাবি করলেন সন্তোষ মিত্র স্কোয়্যারের উদ্যোক্তা তথা বিধায়ক সজল ঘোষ। তাঁর কথায়, 'দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই মণ্ডপে ভিড় কমানোর সিদ্ধান্ত নিয়েছি। পুরোপুরি বন্ধ না করে ধীরে ধীরে আমরা স্টেপ ডাউন করছি। মন ভেঙে গিয়েছে। পুরোপুরি বন্ধ না করে আস্তে আস্তে ভিড় কমাচ্ছি।'

ফেসবুকে পোস্ট করেছে টালা প্রত্যয়

সাময়িক বন্ধ টালা প্রত্যয়ের মণ্ডপ

চোরবাগানের দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টালা প্রত্যয়ের পুজো মণ্ডপ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। টালা প্রত্যয়ের ফেসবুক পেজেও এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, প্রশাসনিক নির্দেশ অনুসারে মণ্ডপটি সাময়িকভাবে বন্ধ থাকছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও সুস্থতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চেতলা অগ্রণী বন্ধ, আলেন পার্কে বন্ধ আলো-লেজার শো

Advertisement

অতিরিক্ত ভিড়ের চাপের কারণে চেতলা অগ্রণীর পুজো মণ্ডপও আপাতত দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে আলেন পার্কে আলো এবং লেজার শো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Read more!
Advertisement
Advertisement