Advertisement

Chorebagan Sarbojanin: কলকাতার ঠিক কোথায় চোরবাগান সর্বজনীনের পুজো হয়? ম্যাপ বুঝে নিন, এমন অদ্ভুদ নাম কেন?

Chorebagan Stampede: সপ্তমীর সন্ধ্যে থেকে খবরের শিরোনামে কলকাতার চোরবাগান সর্বজনীন। এই পুজোয় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। কিন্তু ঠিক কোন জায়গায় চোরবাগান সর্বজনীনের পুজো হয়? জেনে নেওয়া যাক।

কলকাতার ঠিক কোথায় চোরবাগান সর্বজনীনের পুজো হয়?কলকাতার ঠিক কোথায় চোরবাগান সর্বজনীনের পুজো হয়?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Oct 2026,
  • अपडेटेड 10:42 AM IST
  • সপ্তমীর রাতে কলকাতা সাক্ষী থাকল এক ভয়ঙ্কর বিপর্যয়ের।
  • পুজো দেখতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১৯ জন।
  • শহরের বেশিরভাগ পুজোপ্রেমী মানুষের কাছে চোরবাগান সর্বজনীন অত্যন্ত পরিচিত নাম।

সপ্তমীর রাতে কলকাতা সাক্ষী থাকল এক ভয়ঙ্কর বিপর্যয়ের। পুজো দেখতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১৯ জন। এদের মধ্যে রয়েছে এক শিশু-সহ ১২ জন মহিলা। ঘটনায় উৎসবের মেজাজের তাল কেটে গিয়েছে। মর্মান্তিক এই কাণ্ড ঘটেছে শহরের চোরবাগান সর্বজনীন ক্লাবে পদপিষ্টের ঘটনার জেরে।

শহরের বেশিরভাগ পুজোপ্রেমী মানুষের কাছে চোরবাগান সর্বজনীন অত্যন্ত পরিচিত নাম। যদিও এখনও অনেকে জানতে চাইছেন, এই পুজোটি আসলে কোথায় হয়, এর লোকেশন কোথায়? জেনে নেওয়া যাক।

চোরবাগান সর্বজনীন -এর অবস্থান

মহাত্মা গান্ধী রোড বা গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে খুব সহজে যাওয়া যায় এই পুজো প্যান্ডেলে। মহাত্মা গান্ধী রোড স্টেশন থেকে এটি সবচেয়ে কাছে হয়। ল্যান্ডমার্ক হিসেবে উত্তর কলকাতার বিখ্যাত ঠনঠনিয়া কালীবাড়ির কাছাকাছি। মন্দির থেকে চোরবাগান সর্বজনীন-এর দূরত্ব মাত্র ৫৫০ মিটার।

কেন চোরবাগান নাম?

এই এলাকার নাম 'চোরবাগান' কেন? তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠেছে। কথিত আছে, আজ থেকে প্রায় তিনশো-চারশো বছর আগে এই এলাকা ছিল ঘন জঙ্গল, ঝোপঝাড় এবং বাগানে ঘেরা। বলা হয়, এই ঘন বাগান এবং জঙ্গলটি ছিল স্থানীয় চোর ও ডাকাতদের গোপন আস্তানা। তারা বিভিন্ন জায়গা থেকে চুরি বা ডাকাতি করে আনা ধনসম্পদ ও মালপত্র এই বাগানের ভেতরে লুকিয়ে রাখত। 

ঘন জঙ্গল হওয়ায় এই এলাকায় সেপাইরাও প্রবেশ করতে পারত না। ফলে এলাকাটি চোর ডাকাতদের জন্য ঘন গাছপালার কারণে সাধারণ মানুষ বা তৎকালীন কোতোয়ালি পুলিশ সহজে সেখানে প্রবেশ করতে পারত না। চোরদের এই নিরাপদ আশ্রয়স্থল বা ‘চোরদের বাগান’ হওয়ার কারণেই কালক্রমে লোকমুখে জায়গাটির নাম হয়ে যায় ‘চোরবাগান’ হয়ে যায়।


 

Read more!
Advertisement
Advertisement